সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দিনাজপুরের ফুলবাড়ীতে ঘরের চাবি ও জমির কবুলিয়ত দলিল হস্তান্তর

  • আপডেট সময় রবিবার, ২০ জুন, ২০২১, ৭.০৭ পিএম
  • ২০৩ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি;

দিনাজপুরের ফুলবাড়ীতে আশ্রয়ন প্রকল্প-২ এর ২য় ধাপে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ২০০ টি ভূমিহীন ও গৃহহীন পবিবারকে ঘরের চাবি ও জমির কবুলিয়ত দলিল হস্তান্তর করা হয়েছে।

গত (২০ জুন) রবিবার সকাল সাড়ে ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আবাসন উদ্বোধনের ঘোষনা দেওয়ার পর ফুলবাড়ী উপজেলায় গৃহহীন ২০০টি আবাসন মালিকদের হাতে ঘরের চাবি ও জমির কবুলিয়ত দলিল হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মোছাঃ কানিজ আফরোজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, পৌর মেয়র মোঃ মাহামুদ আলম লিটন, সকল ইউপি চেয়ারম্যাগন, বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মুজিববর্ষের সেরা উপহার। ধন্যবাদ মানবতার জননী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষ উপলক্ষ্যে “আশ্রয়ন-২” প্রকল্পের আওতায় ১ম পর্যায়ে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় মোট ৭৬৯টি গৃহ নির্মাণের বরাদ্দ আসে এবং পরবর্তীতে ২য় পর্যায়ে আরও ২০০টি ঘরের বরাদ্দ পাওয়া যায়।
এছাড়াও “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক প্রকল্পের আওতায় আদিবাসিদের জন্য ৩০টি ঘরের বরাদ্দ এবং উপজেলা পরিষদের নিজস্ব বরাদ্দ হতে আরও ২টি ঘরের বরাদ্দসহ সর্বমোট এ উপজেলায় ১০০১টি ঘরের বরাদ্দ আসে। ঘর বরাদ্দ পাওয়া ২০০ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের সাথে সমন্বয় ঘরের চাবি ও জমির কবুলিয়ত দলিল হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com