সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মিয়ানমার প্রতিনিধি দলের সাথে রোহিঙ্গাদের বৈঠকে কোন সফলতা আসেনি

  • আপডেট সময় শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯, ১১.৫৬ এএম
  • ৩৬৮ বার পড়া হয়েছে

মিয়ানমার প্রতিনিধি দলের সাথে রোহিঙ্গাদের দুই দিনের বৈঠকে কোন সফলতা আসেনি। শেষ পর্যন্ত রোহিঙ্গা বিরোধী একগুয়েমি মনোভাব বজায় ছিল মিয়ানমার প্রতিনিধি দলের আলোচনায়। রোহিঙ্গাদের জাতিগত স্বীকৃতি কিংবা নাগরিক অধিকারের প্রশ্নে কোন সদুত্তর মিলেনি। মিয়ানমার প্রতিনিধি দলও স্বীকার করেছেন, এটি ছিল একটি ব্যর্থ বৈঠক। তবে রোহিঙ্গারা দাবি করেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করতে রোহিঙ্গাদের সাথে লোক দেখানো বৈঠক করেছে মিয়ানমার। রোহিঙ্গাদের ধারণা, গণহত্যার অভিযোগসহ আন্তর্জাতিক চাপ থেকে বাঁচার জন্য মিয়ানমারের নানামুখী কৌশলের অংশ হতে পারে এই বৈঠক।

মিয়ানমার প্রতিনিধি দলের কাছ থেকে কোন ধরণের ইতিবাচক সাড়া না পেয়ে হতাশ হয়েছে দুই দিন ধরে বৈঠকে থাকা রোহিঙ্গারা। রোহিঙ্গারা জানিয়েছেন, মিয়ানমারে গিয়েও ক্যাম্প জীবন গ্রহণ করার চেয়ে, বাংলাদেশের ক্যাম্প জীবনে তারা বেশ ভালোই আছেন। অধিকারের প্রতিশ্রুতিহীন এই ধরণের আলোচনা, সময় ক্ষেপন আর তামাশা ছাড়া কিছুই নয়। তাই যেই আশা নিয়ে বৈঠকে অংশ নিয়েছিলেন রোহিঙ্গারা, ফিরেছেন উল্টো ভীতি আর শংকা নিয়ে।

বৈঠক শেষে মিয়ানমার প্রতিনিধি দলের প্রধান, সেদেশের Ministry of Foreign Affairs এর International Organizations and Economic Department এর Director General, Chan Aye জানিয়েছেন, অধিকারের মতো রাজনৈতিক কোন বিষয় নিয়ে তারা আলোচনা করেনি, তারা কেবল মানবিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন।
Chan Aye জানিয়েছেন, রোহিঙ্গাদের জাতিগত স্বীকৃতি এবং নাগরিক অধিকার দেয়া হবে না, তবে রোহিঙ্গাদের মানবিক সহযোগিতা করা হবে।

এই ধরণের প্রতিশ্রুতিহীন আলোচনার কোন ফলাফল আছে কিনা- মিয়ানমার প্রতিনিধি দলের কাছে জানতে চাইলে প্রতিনিধি দলের প্রধান সরাসরি বলেন, এই বৈঠকের কোন ইতিবাচক ফলাফল আসেনি।

বৈঠকে মিয়ানমার প্রতিনিধি দল রোহিঙ্গারাদের জাতিগত পরিচয় এবং নাগরিকত্ব অস্বীকার করলে, তথ্য-প্রমাণ উপস্থাপন করেন রোহিঙ্গারা।

কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে টানা দুই দিনের বৈঠকে মিয়ানমারের ৯ সদস্যদের প্রতিনিধি ও আসিয়ানের ৭ সদস্যের প্রতিনিধির সাথে কথা বলেছেন প্রায় অর্ধশত রোহিঙ্গা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com