সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশে করোনা ভাইরাসে মৃত্যু সংক্রমণ দুইই বেড়ে চলেছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১, ৮.৩১ এএম
  • ৩৬৩ বার পড়া হয়েছে

প্রাণঘাতী করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণশিল ভ্যারিয়েণ্ট দেশের পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা সমূহের পরিধি ছাড়িয়ে রাজধানী ঢাকার কাছাকাছি চলে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এমন তথ্য জানিয়ে করোনার থাবা থেকে বাঁচার জন্য ঢাকাবাসীসহ সমগ্র দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

দেশে করোনা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায় সংক্রমণ মোকাবেলায় চলতি বিধিনিষেধের মেয়াদ আগামী ১৫ই জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।মন্ত্রীপরিষদ বিভাগ  এক প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত জানিয়েছে। এর আগে গত ১৪ই এপ্রিল থেকে মানুষের চলাচলের ওপর ৭ দিনের কোঠর বিধিনিষেধ আরোপের পর তার মেয়াদ কয়েক দফা বাড়িয়ে ১৬ই জুন বুধবার পর্যন্ত করা হয়েছিল।

এদিকে, সীমান্তবর্তী এবং তার আশপাশের জেলাগুলোতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রকট আকার ধারণ করায় সেখানে করোনায় মৃত্যু ও সংক্রমণ দিনে দিনে বেড়েই চলেছে। এসকল জেলা সমূহের প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত এখন করোনা ভাইরাস তার থাবা বিস্তার করেছে বলে ঢাকায় পাওয়া খবরে জানা গেছে । রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী  সাংবাদিকদের জানিয়েছেন হাসপাতালটিতে এখন যে ৩৪৪ জন করোনা রোগী চিকিৎসাধীন আছেন তার ৪০ শতাংশই গ্রামাঞ্চলের। তিনি আরও জানান চলতি জুন মাসের গত ১৬ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেছেন ১৬১ জন করোনা রোগী।

সীমান্ত অঞ্চলের স্বাস্থ্য কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অপর্যাপ্ত ডাক্তার ও নার্স নিয়েই সেখানকার হাসপাতাল গুলোকে সামাল দিতে হচ্ছে অব্যাহত ভাবে খারাপ হতে থাকা করোনা মহামারি পরিস্থিতি। খবরে বলা হয় তাঁরা অভিযোগ করেছেন আগে থেকেই চিকিৎসক সংকট ছিল এবং করোনা সামাল দিতে গিয়ে এই সংকট প্রকট আকার ধারণ করেছে। করোনা পরবর্তী ব্ল্যাক ফাঙ্গাসেও আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে উল্লেখ করে খবরে বলা হয় চিকিৎসাসেবার সক্ষমতা না বাড়ালে করোনায় মৃত্যুর হার আরও বাড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

এদিকে, সংক্রমণ রোধে অনেক সীমান্ত জেলায় লক ডাউন দেওয়া হলেও এক শ্রেণীর মানুষের উদাসীনতা এবং জনসচেতনতার অভাবে তা কার্যকর হচ্ছেনা যার ফলে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। করোনা ভাইরাস বিষয়ক জাতিয় পরামর্শক কমিটির সভাপতি ডা. সহিদুল্লাহ বৈজ্ঞানিক তত্ত্বের উল্লেখ করে দেশের যে সকল এলাকায় করোনার প্রাদুর্ভাব রয়েছে সে সকল এলাকাগুলোকে সম্পূর্ণ সিল করে দেয়ার পরামর্শ দিয়ে বলেন এটা করা গেলে পশ্চিমাঞ্চলের উচ্চ সংক্রমনশিল করোনা ভাইরাসের সংক্রমণ দেশের অন্যান্য যায়গায় ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবেনা। অপরদিকে, দেশে করোনা ভাইরাসে মৃত্যু এবং সংক্রমণ দুইই বেড়ে চলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com