সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আফ্রিকার জঙ্গল হচ্ছে বাংলাদেশ : মোমিন মেহেদী

  • আপডেট সময় বুধবার, ১৬ জুন, ২০২১, ৪.৩৩ পিএম
  • ৩২৯ বার পড়া হয়েছে
নতুনধারা বাংলাদেশ এনডিবি’র চেয়ারম্যান মোমিন মেহেদী তাঁর ফেসবুকের ভেরিফায়েড পেইজে লিখেছেন, স্বাস্থ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি অর্থমন্ত্রীও ব্যর্থ হয়েছেন বলেই আফ্রিকার জঙ্গল হচ্ছে বাংলাদেশ। তারা রাজপথে থাকা কাকে বলে জানেন না, জানেন না নেতাদের কি করণীয়; যে কারণে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে দায়িত্ব ন্যস্ত করে রেখেছেন নীতি বিবর্জিত আমলাদের উপর। সেই দায়িত্ব পালনের পরিবর্তে তারা সাধারণ মানুষের অর্থনৈতিক শক্তিটাকে ধ্বংস করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে ছাত্র-শিক্ষকদের সুন্দর আগামী। এক্ষেত্রে ব্যর্থ অর্থমন্ত্রী নিজেও।

মোমিন মেহেদী ১৬ জুন দেয়া এই স্ট্যাটাসে আরো লিখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় আজ জাতি হিসেবে বিশ্বের বুকে বাংলাদেশীদের পরিচয় হচ্ছে খুনি-ধর্ষক হিসেবে। ব্যর্থতায় আগা গোড়া মোরা রাজনীতি বিমূখ এই ব্যক্তিদেরকে ‘না’ বলে চলুন গড়ি সাহস-সুন্দর-সততা-স্বচ্ছতার বাংলাদেশ। আর এজন্য চাই আলোর রাজনীতি-ভালোর রাজনীতি। সেই রাজনীতির সূতিকাগার নতুনধারা বাংলাদেশ এনডিবি।

উল্লেখ্য, বায়ান্নকে প্রেরণা, একাত্তরকে চেতনা ও নিবেদিত বীরদের প্রতি যথাযথ শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে দারিদ্র-দুর্নীতি-বেকারত্ব-খুন-ধর্ষণ-গুমমুক্ত সমৃদ্ধ দেশ গড়ার লক্ষকে সামনে রেখে ২০১২ সালের ৩০ ডিসেম্বর মোমিন মেহেদীর নেতৃত্বে আত্মপ্রকাশকারী রাজনৈতিক এই ধারাটি জাতির যে কোন সংকটে গণমানুষের পাশে ছিলো অবিরাম। দ্রব্যমূল্য বৃদ্ধি বন্ধর দাবি-দুর্নীতি প্রতিরোধসহ সকল অন্যায়ের প্রতিবাদে রাজপথে থাকার পাশাপাশি করোনা পরিস্থিতিতে তাদের উদ্যোগে গত দেড় বছরে হাজার হাজার মানুষকে খাদ্য-অর্থ সহায়তা দিয়েছেন, যা অব্যহত আছে এখনো।

সারাদেশে ১৫৭ টি শাখায় লক্ষ লক্ষ নেতাকর্মী-সমর্থক যুক্ত আছেন নতুনধারার রাজনীতি-শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি-সমাজ-ধর্ম-মানবিক কাজে। বিস্তারিত জানতে  Natundhara Bangladesh NDB ফেসবুক পেইজে ভিজিট করতে পারেন, গুগলও হতে পারে রাজনৈতিক এই পথচলাকে জানার জন্য আপনার অন্যতম উপায়। দেখে শুনে ভালো লাগলে লাইক-কমেন্ট-শেয়ারের পাশাপাশি সরাসরিও চলে আসতে পারেন ৩৩ তোপখানা রোডস্থ চেয়ারম্যান-এর দপ্তরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com