সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পুতিনের সঙ্গে আলোচনার প্রাক্কালে বাইডেন জিনিভায়

  • আপডেট সময় বুধবার, ১৬ জুন, ২০২১, ৩.১৩ পিএম
  • ৫৯৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে অবনতিশীল সম্পর্কের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জিনিভায় এই প্রথমবার বৈঠকে মিলিত হচ্ছেন। বাইডেনের প্রথম বিদেশ সফরের চূড়ান্ত মূহুর্তে এই বৈঠক হতে যাচ্ছে। এরই মধ্যে তিনি ইংল্যান্ডের কর্নওয়াল শহরে জি-সেভেনের ৪৭তম বৈঠকে যোগ দিয়েছেন এবং ব্রাসেলস’এ নেটো ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গেও আলোচনা করেছেন।

মঙ্গলবার জিনিভায় পৌছুনোর পর পরই এই বৈঠক সম্পর্কে একজন সংবাদদাতার প্রশ্নের জবাবে বাইডেন বলেন ,  আমি সব সময়ই প্রস্তুত। ও দিকে এন বি সি নিউজের সঙ্গে এক সাক্ষাত্কারে পুতিন বলেন সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। হোয়াইট হাউজ এর আগে শনিবার জানিয়েছে যে এই শীর্ষ বৈঠকের পর বাইডেন একাই সংবাদ সম্মেলনে উপস্থিত হবেন। ২০১৮ সালে হেলসিংকিতে এক শীর্ষ বৈঠকের পর সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং পুতিন একত্রে সংবাদ সম্মেলনে ভাষণ দিয়েছিলেন।

এ বারের এই বৈঠক থেকে কি প্রত্যাশা করা যায় সে সম্পর্কে যুক্তরাষ্ট্রের একজন পদস্থ কর্মকর্তা মঙ্গলবার সংবাদদাতাদের বলেন বাইডেন বিস্তারিত জানাবেন।কর্মকর্তাটি বলেন ,  কাল বৈঠক শেষ হবার পর আমরা তাঁর কাছেই শুনবো। প্রেসিডেন্ট এটা পরিস্কার করেই জানাবেন যে আমরা যদি “সোলার উইন্ডস’এর মতো বড় রকমের কোন সাইবার কর্মকান্ড লক্ষ্য করি , তা হ’লে তিনি সেই জবাবই দেবেন , যেমনটি আমরা দিয়েছি সোলার উইন্ডসকে নিয়ে”।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com