সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নেটো মিত্রদের কাছে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন প্রেসিডেন্ট বাইডেন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জুন, ২০২১, ১.৫৭ পিএম
  • ২০৩ বার পড়া হয়েছে

উত্তর অতলান্তিক চুক্তি সংস্থা বা নেটো, ব্রাসেলসে সোমবার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনসহ অন্যান্য নেতাদের সঙ্গে তাদের কৌশলগত বিষয়বস্তু ও নির্দেশনা পৰ্য্যালোচনা করতে চলেছেI

নেটো সংস্থা, ২০১০ সালে সর্বশেষ তাদের উদ্দেশ্যমূলক লক্ষ্য নবায়ন করেছিলI নেটো’র মহাসচিব, জেন্স স্টলটেনবার্গ বলেন, তারপর থেকে সংস্থাটি বহু নিরাপত্তা চ্যালেঞ্জ ও হুমকির মুখেI

উদাহরণস্বরূপ, নেটো’র বর্তমান কৌশলগত দলিলে একটি শব্দ দিয়েও চীনের কোনো উল্লেখ নেই এবং জলবায়ু পরিবর্তনের বিষয় সামান্যই উল্লেখ রয়েছেI তিনি বলেন, নিঃসন্দেহে রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক আগেকার চাইতে এখন ভিন্নতরI মহাসচিব স্টলটেনবার্গ বলেন, উন্নততর সাইবার হামলা ও অন্যান্য চ্যালেঞ্জের কারণে, শীতল যুদ্ধের পর, রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক এখন সর্বোচ্চ নিম্নস্তরেI

প্রাক্তন প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্পের মেয়াদকালে নেটো তাদের কৌশলগত নীতি পরিবর্তনের কোনো আলোচনা চালায় নিI প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক জোটের নেতাদের সঙ্গে সম্পর্ক মধুর ছিল না, কারণ তিনি প্রায়শই তাদের কাছে ব্যায়ভার বাবদ ‘দেয়’ অর্থ দেবার কথা জানাতেন, যা ছিল নেটো’র মিলিত প্রতিরক্ষা অনুচ্ছেদঃ ৫’র পরিপন্থীI

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান, বলেন, প্রেসিডেন্ট বাইডেন, সোমবার নেটো সম্মেলনে সম্মিলিত নিরাপত্তা ও নেটো’র মিলিত প্রতিরক্ষা অনুচ্ছেদঃ ৫’র প্রতি গুরুত্ব আরোপ করবেনI

নেটো মহাসচিব বলেন, জলবায়ু পরিবর্তন ও অস্ত্র নিয়ন্ত্রণের মতো বিষয়ে চীনের সঙ্গে সহযোগিতার করার সুযোগ থাকলেও,নেটো সাম্প্রতিক সময়ে চীনের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি ও দমনমূলক আচরণ প্রত্যক্ষ করেছেI

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com