সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভারতে করোনাভাইরাসে একদিনেই ৬ হাজার ১৪৮ জনের মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ১১ জুন, ২০২১, ১২.৩৪ পিএম
  • ৭২৬ বার পড়া হয়েছে

ভারতে  বৃহষ্পতিবার একদিনেই ৬১৪৮ জন কভিড ১৯ রোগির মৃত্যু হয়েছে। ভারতের পূর্বাঞ্চলীয় বৃহত্তম এবং দরিদ্রতম রাজ্য বিহার বুধবার তাদের রাজ্যে মৃত্যুর সংখ্যা সম্পর্কে বলছে যে, সেখানে ৯,৫০০ জন মারা গেছে। এর আগে তারা মৃত্যুর সংখ্যা ৫,৫০০ জন বলেছিল।

বিহারের হাই কোর্ট সরকারকে তার রেকর্ড পর্যালোচনা করতে বলার পর এই নতুন সংখ্যা জানানো হলো।

এপ্রিল ও মে মাসে নতুন করে কভিডের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বহু বিশেষজ্ঞই বলেছেন যে, ভারতের মৃত্যুর প্রকৃত সংখ্যা, সরকারী সংখ্যার চেয়ে অনেক বেশি।

রয়টার জানাচ্ছে যে, ১২ই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে এক দিনের মৃত্যুর সংখ্যা ছিল ৫,৪৪৪ জন কিন্তু ভারতে গতকাল এই সংখ্যা ছাড়িয়ে দাঁড়িয়েছে ৬,১৪৮ জনে। জন্স হপকিন্স করোনাভাইরাস রিসোর্স সেন্টারের হিসেবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ দেশ ভারতে মোট দু কোটি ৯১ লক্ষ সংক্রমিত হয়েছে, যাদের মধ্যে তিন লক্ষ পঞ্চান্ন হাজার সাত শ’ পাঁচ জন মারা গেছে। যুক্তরাষ্ট্রের পরই ভারতের স্থান ।

যুক্তরাষ্ট্রে তিন কোটি চৌত্রিশ লক্ষ লোক করোনায় আক্রান্ত হয়েছে যার মধ্যে ৫, ৯৮,৭৬৬ লোক মারা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com