সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেবীদ্বার ৪৫০০ পরিবারের জন্য নিরাপদ পানির ট্যাংকী নির্মানের উদ্যোগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১, ৮.৫৫ পিএম
  • ৩৬৩ বার পড়া হয়েছে
এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা) প্রতিনিধি: বাংলাদেশে ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও সেনিটেশন প্রকল্পের আওতায় দেবীদ্বার পৌরসভার ৪ হাজার ৫ শত পরিবারের জন্য নিরাপদ স্বাস্থ্য সম্মত বিশুদ্ধ পানি সরবরাহে ৩৫ কোটি টাকা ব্যয়ে পানির ট্যাংকী (সুয়ারেজ) নির্মান প্রকল্পের বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় দেবীদ্বার উপজেলা পরিষদ হল রোমে আয়োজিত ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর(ডিপিএইচ) এর বাস্তবায়নে, টেকনিকেল সাপোর্ট ইউনিট (টিএসইউ)’র সহযোগীতায় এবং জিওপি, আইডিএ, (বিশ্বব্যাংক) ও এআইআইবি’র অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। উক্ত সভায় দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাকিব হাসান’র সভাপতিত্বে এবং পৌর সচিব মোঃ ফখরুল ইসলাম’র সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাসেম ওমানী, কর্নেল (অবঃ) ডাঃ সওকত ইকবাল মূন্সী, জেলা পরিষদ সদস্য ও নারী নেত্রী শিরিন সুলতানা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সামাদ, পৌরসভার ইঞ্জিনিয়ার মোসঃ জোবায়দা ইয়াসমিন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, প্রভাষক সাইফুল ইসলাম শামিম। অনুষ্ঠানে মূল বিষয়ে আলোকপাত করেন, বাংলাদেশ মিউনিসিপাল ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন প্রজেক্ট’র (টেকনিকেল সাপোর্ট ইউনিট)’র জেন্ডার স্পেশালিষ্ট রোকেয়া বেগম, সোসাল ডেভেলপম্যান্ট স্পেশালিষ্ট মোঃ আমির হোসেন ও মোঃ আসাদ উল্লা সাদাত। প্রশ্নপর্বে আলোচনা করেন, বিশিষ্ট ব্যবসায়ি হাজী মোঃ গিয়াস উদ্দিন, পৌরসভার সহায়ক সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আউযাল কাসেম, মোঃ সহিদুল ইসলাম, মোঃ মজিবুররহমান, মোঃ আবুল হাসান, মেম্বার, মোঃ আবু হানিফ ফকির, মোঃ আব্দুল আউয়াল, আব্দুল কাদের এবং নারী নেত্রী আইরিন আক্তার প্রমূখ। আয়োজকরা বলেন, উক্ত প্রকল্পটি বাস্তবায়নে পৌরসভার ৪ হাজার ৫ শত গ্রাহকের মধ্যে ৩ হাজার ৩৭৫ জন যে পর্যন্ত গ্রাহক না হবে, সে পর্যন্ত উক্ত প্রকল্পটি বাস্তবায়ন করা হবেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com