সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহের গৌরীপুর ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ জনের জেল জরিমানা

  • আপডেট সময় বুধবার, ৯ জুন, ২০২১, ৬.২৩ পিএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস (ময়মনসিংহ জেলা প্রতিনিধি): ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিভিন্ন এলাকা থেকে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে বিভিন্ন মেয়াদে ৩ জনকে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উদ্ধারকৃত ৫৫০ গ্রাম গাঁজা বিনষ্ট করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুন ) দুপুরে অভিযান চালিয়ে উপজেলার রামগোপালপুর গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে মোঃ আবু তালেব(৪০)কে ৮ মাসের জেল ও ১৫০০ জরিমানা, বোকাইনগর ইউনিয়নের নাহড়া গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে শওকত আকবর শরীফ(৪৬)কে ৩ মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা, পৌর শহরের গোলকপুর এলাকার মৃত আছিম উদ্দিনের ছেলে মিন্টু মিয়া (৩৮)কে ১ বছরের জেল ও ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ ‘খ’ সার্কেলের পরিদর্শক চন্দন কুমার সূর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com