সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চাঁদপুর হাইমচরে আশ্রয়ণ প্রকল্পের ১৪০টি ঘরের চাবি হস্তান্তর

  • আপডেট সময় বুধবার, ৯ জুন, ২০২১, ৬.০৭ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভুমিহীনদের আশ্রয় প্রদানের লক্ষ্যে নিউচর আশ্রয়ণ প্রকল্পে বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে নির্মিত হয়েছে ২৮টি ব্যারাক হাউজ, যাতে ১৪০টি পরিবার বসবাসের ঘর। বুধবার বিকেলে উপজেলা পরিষদে এই ঘরগুলোর প্রতিকী চাবি হস্তান্তর করেন কুমিল্লা সেনানিবাসের মেজর তাসনিম ফারহান।
সেনাবাহিনী সূত্র জানায়, হাইমচর উপজেলার নিউচর এলাকার গৃহহীনদের আশ্রয় প্রদানের লক্ষ্যে চলতি বছরের ১ এপ্রিল এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়। ৫ ইউনিট বিশিষ্ট ২৮টি সিআইসিট ব্যারাক হাউজে মোট ১৪০টি পরিবার বসবাস করতে পারবে।আশ্রয়ণ শেডের সংখ্যা ২৮টি। প্রতিটির দৈর্ঘ্য ৪৫ ফুট ও প্রস্থ ২৯ ফুট। শেডগুলোর প্রতিটি মেঝে পাকা ও সম্পূর্ণ টিনে দ্বারা আচ্ছাদিত। এই প্রকল্পের দৈর্ঘ্য ৪৭০ ফুট এবং প্রস্থ ৪০০ ফুট। বসবাসকারী পরিবারের সুবিধার্থে মোট ৮৪টি টয়লেট ও বিশুদ্ধ পানির জন্য ২৮টি অগভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এই প্রকল্পের কাজটি সম্পন্ন হয় গত ২২ মে ।
বুধবার এই হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন পর্যায়ে উপস্থিত ছিলেন- হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারী, উপজেলা নির্বাহী অফিসার চাই খোয়াইহলা চৌধুরী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিনুর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম সহ জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।
মেজর তাসনিম ফারহান জানান, এখানে ১৪০টি গৃহহীন পরিবারের বাসস্থানের পাশাপাশি এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে এই আশ্রয়ণ প্রকল্প ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com