সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বাহরাইনে করোনায় আক্রান্ত হয়ে ৭০ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ৯ জুন, ২০২১, ৪.৩৯ পিএম
  • ৮৯২ বার পড়া হয়েছে

মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাহরাইনে এখন পর্যন্ত ৭০ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শুধু গত মে মাসেই মারা গেছেন ৩২ জন বাংলাদেশি।দূতাবাস সূত্রে জানা যায়, সোমবার (৭ জুন) পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৭০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

দূতাবাস আরও জানায়, বাহরাইনে করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ পর্যন্ত মোট ৭০ জন বাংলাদেশি কর্মী করোনায় মারা গেছেন। তাদের মধ্যে, মে মাসে মৃত্যু হয় ৩২ জন বাংলাদেশির।

দূতাবাস এমন পরিস্থিতি বাহরাইন সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি, কোভিড-১৯ পরিস্থিতিতে গৃহীত নির্দেশনাবলি কঠোরভাবে অনুসরণ করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করেছে। একই সঙ্গে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের করোনার টিকা গ্রহণের জন্য রাষ্ট্রদূত জোর তাগিদ দিয়েছেন। যারা এখনো বিভিন্ন কারণে টিকা নেয়নি তারা এই ওয়েবসাইটের মাধ্যমে টিকা না নেওয়ার কারণ বা টিকা নিতে কী সমস্যার সম্মুখীন হচ্ছেন তা দূতাবাসকে অবহিত করতে পারবেন। দূতাবাস তাদের সমস্যা সমাধানে যথাযথ পদক্ষেপ নেবে।প্রবাসীদের কেউ যদি ৪৪৪/৯৯৯ নম্বরে কল করে কাঙ্ক্ষিত সেবা না পায়, সেক্ষেত্রে দূতাবাসের নম্বর ১৭২৩৩৯২৫ (অফিস সময়ে) অথবা ৩৩৩৭৫১৫৫ নম্বরে কল করে সহযোগিতা নেওয়ার অনুরোধ করেছে দূতাবাস।

এ ছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে অথবা কোনো লক্ষণ (জ্বর/কাশি/শ্বাসকষ্ট/গলাব্যথা) দেখা দিলে দ্রুত বাহরাইন সরকারের নির্ধারিত ৪৪৪ নম্বরে কল করে মেডিকেল টিমকে জানাতে বলেছে দূতাবাস। অথবা নিকটস্থ যে কোনো স্বাস্থ্যকেন্দ্র (হেলথ সেন্টার) বা প্রাইভেট/সরকারি হাসপাতালের শরণাপন্ন হয়ে বলা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com