সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে বিমান চলাচলের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর

  • আপডেট সময় বুধবার, ৯ জুন, ২০২১, ৪.০৪ পিএম
  • ৬৫১ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে বিমান চলাচলের লক্ষ্যে একটি চুক্তি (এয়ার সার্ভিস এগ্রিমেন্ট-এএসএ) স্বাক্ষরিত হয়েছে।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সোমবার (৭জুন) অনাড়ম্বর এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আব্দুল মুহিত এবং অস্ট্রিয়ার ইউরোপিয়ান ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত এন্ড্রিস রিকেন নিজ নিজ দেশের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এয়ার সার্ভিস চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে শুধুমাত্র বেসামরিক বিমান পরিবহন ব্যবসার উন্নতি হবে তা নয়, বরং এতে উভয় দেশের ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ হবে ও দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে।
এ ছাড়াও, এ চুক্তি ভিয়েনাকে স্ক্যান্ডিনেভিয়াসহ মধ্য, পূর্ব ও উত্তর ইউরোপের দেশগুলোর ‘আঞ্চলিক হাবে’ পরিণত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।আজ  ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,
উল্লেখ্য, এ চুক্তির ফলে বাংলাদেশ ও ভিয়েনার মধ্যে যাত্রীবাহী ও পণ্যবাহী কার্গো বিমান চলাচলের প্রক্রিয়া অচিরেই শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com