সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেবীদ্বারে জেলা আ’লীগ নেতার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন; প্রতিবাদ সভা

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুন, ২০২১, ১০.১২ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে
এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি// কুমিল্লার দেবীদ্বারে আশ্রয়ন প্রকল্পের আওতাধিন আবাসন নির্মাণের উদ্যোগ ছিল প্রশংসনীয়। যখন ওই এলাকার শতবর্ষি একমাত্র খেলার মাঠ ও কৃষি উৎপাদন, মৎস আহরণ ও পয়নিষ্কাষনের খালটি ভরাট করে আবাস নির্মানের উদ্যোগ নেয়া হয়, তখন প্রতিবাদের ঝর উঠে ৮ গ্রামের অধিবাসীর মধ্যে। খেলার মাঠ ও খাল রক্ষায় স্থানীয়দের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ পত্র দাখিল, বিক্ষোভ- সমাবেশ, মানব বন্ধন শুরু করে।
এ উদ্ভট পরিনিস্থতি নিরসনে এবং স্থানীয়দের শান্ত করতেই গত ৪ জুন উপজেলার রাজামেহার ইউনিয়নের সৈয়দপুর গ্রামের ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী রোশন আলী মাষ্টার।
ওই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহীত করতে একটি বিশেষ মহলের প্ররোচনায় একটি জাতীয় দৈনিকে “প্রধান মন্ত্রীর আশ্রয়ন প্রকল্পপ দেবিদ্বারে জেলা আ’লীগ সাধারন সম্পাদকের বাধায় কাজ বন্ধ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে আয়োজিত মানবন্ধন চলাকালে বক্তারা ওই বক্তব্য তুলে ধরেন।
মঙ্গলবার বিকেলে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন’র প্রয়াত আ’লীগ নেতা জহিরুল আলমের সমর্থক গোষ্ঠীর উদ্যোগে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের জাফরগঞ্জ বাজারে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মো. রোশন আলী মাষ্টারকে হেয় প্রতিপন্ন করতে তার বিরুদ্ধে গত ৬ জুন ‘দৈনিক যুগান্তর পত্রিকা’য় প্রকাশিত মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে ওই মানব বন্ধন করা হয়। ওই মানব বন্ধন ও প্রতিবাদ সভায় প্রবীণ আ’লীগ নেতা ও জুলিওকুরি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মো. নুরুল আমিন খান সেলিম’র সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ জেলা সহ-সভাপতি মো. শিপলু খান’র সঞ্চালনায় বক্তব্য রাখেন- আ’লীগ নেতা আব্দুল আজিজ খান, উপজেলা কৃষক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. লুৎফর রহমান ভূঁইয়া, জাফরগঞ্জ ইউনিয়ন আ’লীগ সভাপতি মো. আঃ সামাদ মাষ্টার, জাতীয় শ্রমিক লীগ ইউনিয়ন সভাপিত মো. জহিরুল ইসলাম ধনু, কৃষকলীগ কুমিল্লা উত্তর জেলা কমিটির সদস্য সুজিত পোদ্দার, জাফরগঞ্জ ইউনিয়ন সেচ্চা সেবক লীগ’র সহ-সভাপতি মীর মো. আবু তাহের প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com