সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মুশাররফকে মৃত্যু দন্ড দেয়ার রায়ের সমালোচনা করেছে পাকিস্তানের সামরিক বাহিনী

  • আপডেট সময় বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯, ৪.৫৪ পিএম
  • ৩৪২ বার পড়া হয়েছে

মঙ্গলবার পাকিস্তানের একটি বিশেষ আদালত সে দেশের সাবেক প্রেসিডেন্ট এবং সামরিক শাসক পারভেজ মুশাররফকে বড় রকমের দেশদ্রোহিতার অভিযোগে দোষী সাব্যস্ত করে তাঁর মৃত্যুদন্ডের রায় দিয়েছে। এই প্রথম , পাকিস্তানের আদালতে কোন সামরিক একনায়কের বিচার এবং শাস্তির রায় ঘোষণা করা হলো।

তবে মঙ্গলবার রাতে আনুষ্ঠানিক এক বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে সশস্ত্র বাহিনীর সকলেই এই সিদ্ধান্তকে গভীর বেদনার সঙ্গে গ্রহণ করেছে। ঐ বিবৃতিতে বলা হয়েছে মুশাররফ , যিনি ৪০ বছর ধরে দেশের সেবা করেছেন , দেশ রক্ষার জন্য লড়াই করছেন , তিনি নিশ্চয়ই বিশ্বাসঘাতক হতে পারেন না। এই মামলাটি যে ভাবে পরিচালিত হয়েছে , এই বিবৃতিতে তার সমালোচনা করা হয়।

বর্তমানে দুবাইয়ে চিকিৎসারত মুশাররফ , ১৯৯৯ সালে এক সামরিক অভূত্থানে পাকিস্তানে ক্ষমতায় আসেন। তাঁর প্রাথমিক কার্যক্রমগুলো বিচার বিভাগের এবং পরে সংসদের মাধ্যমে আইনি অনুমোদন লাভ করে। তবে ২০০৭ সালে তিনি যে পাকিস্তানে জরুরি অবস্থা জারি করেছিলেন সে কারণে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এই মামলা ২০১৪ সাল থেকেই চলছে । ২০১৬ সালে , সম্ভবত সামরিক বাহিনীর চাপেই , তাঁকে চিকিৎসার জন্য দেশ ছাড়তে দেয়া হয়। তার পর বিচার বিভাগ স্বাক্ষ্য দানের জন্য তাঁকে বার বার তলব করা সত্বেও স্বাস্থ্যের কথা বলে তিনি দেশে যাননি।

এ মাসে আরও আগের দিকে দুবাইয়ের একটি হাসপাতাল থেকে মুশাররফ আইনি প্রক্রিয়ার উপর তাঁর অনাস্থা প্রকাশ করেন এবং বলেন যে তাঁকে ঘটনার শিকার করা হচ্ছে। পাকিস্তানের প্রধান বিরোধীদলগুলো এই সিদ্ধান্তকে আগামিতে সামরিক অভুত্থানের বিরুদ্ধে প্রতিরোধ বলে স্বাগত জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com