সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কঠোর অবস্থানে রুহিয়া থানা পুলিশ

  • আপডেট সময় সোমবার, ৭ জুন, ২০২১, ৮.৪২ পিএম
  • ৭৩৬ বার পড়া হয়েছে
 মোঃমনসুর আলী রুহিয়া,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ অতি সম্প্রতি ঠাকুরগাঁও জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রুহিয়া চৌরাস্তা সহ আশে পাশের দোকান পাট ও রাস্তায় চলাচলকারী মানুষকে সচেতন করতে হ্যান্ড মাইকে প্রচারনা চালিয়েছে রুহিয়া থানা পুলিশ।
“মাস্ক পরার অভ্যেস করোনামুক্ত বাংলাদেশ” এ শ্লোগানে ০৭ জুন (সোমবার) দুপুরে রুহিয়া চৌরাস্তাসহ আশে পাশের বাজার এলাকায় রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় নিজ হাতে মাস্ক পড়িয়ে দেন এবং তার নেতৃত্বে রুহিয়া থানা পুলিশের অন্যান্য সদস্যরা চৌরাস্তাসহ বাজারের আশে পাশের রাস্তায় চলাচলকারী মাস্ক বিহীন চলাচলকারী পথচারী, মোটর সাইকেল, বাই সাইকেল আরোহী, ট্রাক ড্রাইভার, অটো ড্রাইভারদেরকে মাস্ক পরিয়ে দেন।
এ সময় রুহিয়া থানার সকল পুলিশ পরিদর্শক, উপ-পরিদর্শক, পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও সিভিল সার্জনের ফেসবুক পেইজের সর্বশেষ তথ্য অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় কোভিড-১৯ একদিনে (০৬/৬/২১ তারিখে) সনাক্ত হয়েছে ১৮ জন।
মোট করোনা রোগীর সংখ্যা ১৭৬০ জন, যাদের মধ্যে সুস্থ্য হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৫৮০ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com