সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফাহমিদা নবীর কথা ও সুরে আসছে নতুন গানের অ্যালবাম

  • আপডেট সময় রবিবার, ৬ জুন, ২০২১, ৯.৪০ পিএম
  • ৩৫০ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ গান গাওয়ার পাশাপাশি লেখা ও সুর করার কাজও করেন ফাহমিদা নবী। তার লেখা এবং সুর করা কয়েকটি গান প্রকাশও হয়েছে।

আবারও তার লেখা এবং সুরে নতুন ১০টি গান নিয়ে একটি অ্যালবাম প্রকাশ হচ্ছে আগামী ঈদের আগে। এ গানগুলোতে কণ্ঠ দিচ্ছেন তারই ১০ শিক্ষার্থী ফাগুন, শাকিল, ফাহমিদা রহমান, জেনেসা গোমেস, পিলু, শাকিলা, ফাহমিদা ফাহমী, সোহেল, শাম্মী ও রাবেয়া রাবু। এরই মধ্যে ছয়টি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

বাকি চারটি গানের রেকর্ডিংও চলতি সপ্তাহেই শেষ করা হবে জানিয়েছেন ফাহমিদা নবী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এর আগেও অ্যালবাম প্রকাশ করেছি। আমার গানের শিক্ষার্থীদের শ্রোতাদের কাছে পরিচিতি তৈরি করে দেওয়ার জন্যই অ্যালবামটি করছি। আশা করছি অ্যালবামটি উপভোগ্যই হবে।’ এটি ফাহমিদা নবীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com