সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন

  • আপডেট সময় শনিবার, ৫ জুন, ২০২১, ৯.১০ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ ‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাংবাদিক বেলালের বৃক্ষ রোপন কর্মসূচী পালিত। ‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ প্রতিপাদ্যে এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান -২০২১ উদযাপন করা হবে। শনিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ‘সোনালু’, ‘জাম, ‘আমড়া’ ও ‘ডুমুর’ বৃক্ষের ৪টি চারা রোপণ করে জাতীয় বৃক্ষরোপণ অভিযান এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

জাতিসংঘ পরিবেশ কর্মসূচি এর ঘোষণা অনুযায়ী ‘প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার’ প্রতিপাদ্যে এবং ‘প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি’ শ্লোগানে বিভিন্ন দেশ এ বছর বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করছে। এর ধারা বাহিকতায় শনিবার দুপুরে নওগাঁয় বৃক্ষ প্রেমিক সাংবাদিক মাহমুদুন নবী বেলাল এর ব্যক্তি উদ্যেগে নওগাঁ পৌর সভার ডিগ্রী কলেজ মোড়ে রাস্তার পাশে, নওগাঁ আধুনিক সদর হাসপাতালে ও খাস নওগাঁ ঈদগাহ মাঠে ফলজ, ঔষুধী ও সোভা বর্ধণ গাছ রোপন করেন।

বৃক্ষ রোপনে অংশ গ্রহন করেন দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্বাস আলী, জয়যাত্রা টিভির নওগাঁ প্রতিনিধি ফারমান আলী, স্মৃষ্টি টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি অন্তর আহম্মেদ, মধুমতি টেলিভিশনের সজিব হোসেন ও শাকিল আহম্মেমদ প্রমুখ।
উল্লেখ্য ইতি পূর্বে সাংবাদিক মাহমুদুন নবী বেলাল নওগাঁ-রাজশাহী মহা-সড়কের সান্তাহার বশিপুর হতে মোহনপুরের কামারপাড়া পর্যন্ত ১ লক্ষ তালের আঁটি রোপনে শত ভাগ সফল করতে ২ বছর ধরে তালবীজ রোপন করছেন। তার একক প্রচেষ্টায় ২০১৭ সাল থেকে তিনি তালের আঁটি রোপন শুরু করেছেন। এখন তাল বাগনের অনেক তাল গাছ মাটি ভেদ করে গাছ ২ থেকে ৩/৪ ফিট উচু হয়ে পাতা মেলে রাস্তার সোভা বর্ধন শুরু করেছে। আর ২০১৭ সালে মান্দা ফেরীঘাট হতে নিয়ামতপুর সড়কের গাবতলী পর্যন্ত ৫ হাজার ৫’শ গাছ লাগানো হয়েছিল সে গুলো ৩/৪ ফিট উচু হয়ে এখন দৃশ্যমান।

আর ৩য় বারের মতো রোপিত নতুন আঁটি গুলো থেকে কিছু দিনের মধ্যে বৃষ্টি শুরু হলেই পাতা মেলতে শুরু করবে। এছাড়াও নওগাঁ রাজশাহী মহ-সড়কের নওহাটা মোড় হতে রানীপুকুর পযর্ন্ত প্রায় ৫কি: মিঃ রাস্তার দুপাশে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও সোভা বর্ধন প্রায় ১০ হাজার গাছের চারা সহ নওগাঁ কোর্ট চত্বরের সামনে প্রায় ২শাধিক ফলদ, বনজ, ঔষধি ও সোভা বর্ধন গাছের চারা ব্যাক্তিগত ভাবে রোপন করে ব্যপক সাড়া ফেলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com