সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে এক দিনমজুর জমি কিনেও দখলে যেতে পারছেন না

  • আপডেট সময় শনিবার, ৫ জুন, ২০২১, ৮.৫১ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার ১৯ নং তেয়ারিগঞ্জ ইউনিয়নের 8 নং ওয়ার্ডের এমলিতলার মৃত আখতারুজ্জামানের ছেলে বেলাল হোসেন জমি কিনে দখলে যেতে পারছেন না বলে জানা গেছে। চরমনসা গ্রামের বেল্লালের বাড়ির দিনমজুর বেল্লাল হোসেন ৩১ শতাংশ নাল জমি ৪ লাখ ৫০ হাজার টাকা দামে স্থানীয় সাইফুল ইসলামের সাথে ১ লাখ ৫০ হাজার টাকায় বায়না করলে জমির মালিক সাইফুল ইসলাম বেলালকে দখলে যেতে বলেন। বাকি টাকার মধ্যে ১লাখ ৫০ হাজার টাকা ৬ মাস মাস পরে ও বাকি ১ লাখ ৫০ হাজার টাকা জমি রেজিস্ট্রি করার সময় পরিশোধ করবেন বেলাল।

জমি দখলে গিয়ে বসত ঘর তোলার সময় স্থানীয় তহশীলদার এসে বাধা দেয় ও উক্ত জমি সরকারি বলে বেলালকে দখল ছেড়ে যেতে নির্দেশ দেয়। ঘটনাটি সাইফুল ইসলামকে জানালে তিনি উক্ত জমি তার বাবার নিজস্ব সম্পত্তি বলে বেলালকে দখলে থাকতে বলেন। সাইফুল এও বলেন যদি বেলাল দখল ছেড়ে যায় তাহলে তাকে জমি বা টাকা কোনটাই দেয়া হবে না।

এমনটি স্থানীয় নাসির মিয়া, বাচ্চু মিয়া ও মসজিদের ইমামও জানিয়েছেন। এদিকে স্থানীয় তহশীলদার, ইউনিয়ন পরিষদ সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিক্রেতা সাইফুল ইসলামের উপস্থিতিতে দখল না ছেড়ে দেয়ায় নিবার্হী কর্মকর্তা (ভূমি) ভেকো দিয়ে বেলালের বসতঘর গুড়িয়ে দেয়।

তখন সাইফুল বেলালকে অন্যত্র জমি দেয়ার আশ্বাস দিলেও অদ্যবধি জমি না দেয়ায় বোনের বাড়ীতে থেকে মানবেতর জীবনযাপন করছেন দিনমজুর বেলাল। বেলাল কান্নাজড়িত কণ্ঠে এপ্রতিবেদকের কাছে বলেন- ‘আমি এ জমি কিনতে গিয়ে পাঁচ লাখ ৭০ হাজার টাকা খরচ করেছি। কিন্তু জমি সরকারি হওয়ায় আমি চরম ক্ষতির মুখে পড়েছি। এতে করে আমার দুই ছেলে রাগ করে আমাকে ছেড়ে চলে গেছে।

আমি খুব অসহায় অবস্থায় জীবনযাপন করছি।’ এ বিষয়ে সাইফুল ইসলাম বলেন-‘ওখানে একটা সিন্ডিকেট কাজ করে। ওটা আমার বাবা হাবিবুর রহমানের খরিদকৃত সম্পত্তি। এ নিয়ে আদালতে মামলা চলমান।’ স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আমিন মাঝি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন-‘ বেলাল যে জমি কিনেছে ওটা সরকারি হওয়ায় এসিল্যান্ড স্যার এসে দখল উচ্ছেদ করেছে। বেলালের একটা দোচালা টিনের ঘর ছিলো ওটা ভেকো দিয়ে গুড়িয়ে দিয়েছে। ‘

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com