সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধের সিনেমায় তারিন জাহান

  • আপডেট সময় শুক্রবার, ৪ জুন, ২০২১, ৬.৪৮ পিএম
  • ৪৪০ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ টেলিভিশনে লম্বা সময় ধরে অভিনয় করলেও চলচ্চিত্রে তারিনেও উপস্থিতি খুবই কম। গত বছর কলকাতায় জনপ্রিয় অভিনেত্রী মানসী সিনহার ‘এটা আমাদের গল্প’ সিনেমার মাধ্যমে প্রথম কোন বাণিজ্যিক ছবিতে কাজ করেন তারিন। সিনেমাটি মুক্তি পায়নি এখনও। সম্প্রতি জানা গেল হৃদি হক পরিচালিত সরকারি অনুদানের ছবি ‘১৯৭১ সেইসব দিন’-এ যুক্ত হয়েছেন টিভি পর্দার এ প্রিয় মুখ। তারিন জানান এরইমধ্যে তিনি প্রথম লটের কাজ করেছেন ঠাকুরগাঁওতে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষপ্রান্তে দ্বিতীয় লটের কাজে অংশ নিবেন তিনি। সিনেমাতে তার বিপরীতে আছেন লিটু আনাম। একটি পরিবারের গল্প থাকছে এ সিনেমায়। যেখানে তিন ভাইসহ পরিবারের অন্য সদস্যদের যুদ্ধের নানা বিষয় উঠে আসবে।’ এ সিনেমায় আরও অভিনয় করছেন মামুনুর রশীদ, ফেরদৌস আহমেদ, আতাউর রহমান, জয়ন্ত চট্টোপাধ্যায়, গীতশ্রী দত্ত, শিল্পী সরকার অপু, সাজু খাদেম, সানজিদা প্রীতি, সজল, আনিসুর রহমান মিলন, অর্ষা, মৌসুমী হামিদ প্রমুখ। ছবিটির সংলাপ, চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। মূল গল্প ভাবনায় ড.ইনামুল হক। জানা গেছে, দুই ধাপে শেষ হবে ‘১৯৭১ সেইসব দিন’। এরপরই আসবে মুক্তির ঘোষণা। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে তারিন জাহান বলেন, ‘ হৃদি হক একজন ভালো অভিনেত্রী, তার লেখা গল্প আমার খুব ভালো লাগে। টিভিতে তার নির্দেশনায় কাজ করা হয়ে উঠেনি। তবে টিভিতে শ্রদ্ধেয় সুবর্ণা মুস্তাফা আপার নির্দেশনায় আমরা একসঙ্গে চিরকুমার সভা নাটকে অভিনয় করেছি। ১৯৭১ সেসব দিন’ সিনেমায় প্রত্যেকটি চরিত্রই খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়েছে যে এই সিনেমার গল্পটাই নায়ক। চলতি মাসের শেষপ্রান্তে দ্বিতীয় লটের কাজ করবো ইনশাআল্লাহ।’ ১৯৮৮ সালে তারিন বাদল রহমানের পরিচালনায় ‘কাঁঠাল বুড়ির বাগান’ নামক শিশুতোষ চলচ্চিত্রে শিউলী চরিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন। পরবর্তীতে ২০১৩ সালে এভারেস্ট বিজয়ী (কিন্তু এভারেস্ট বিজয়ের পর আর ফিরে না আসা) সজল খালেদ’র পরিচালনায় ‘কাজলের দিন রাত্রি’ সিনেমায় অভিনয় করেন তারিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com