সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ, পদত্যাগ বিভিন্ন দেশের ৮ স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১, ৪.১৬ পিএম
  • ৪৬৩ বার পড়া হয়েছে

গত বছরেরই পুনরাবৃত্তি। শুধু সাধারণ মানুষই নন, বিশ্বের বহু রাজনৈতিক নেতাদের জন্যও সময়টা অত্যন্তই খারাপ। কোভিড পরিস্থিতি সামলাতে ব্যর্থ হওয়ায় ব্রাজিল-সহ বহু দেশের সরকারই এখন নাগরিকদের রোষের মুখে। নাগরিক বিক্ষোভের চাপে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন সেই সব দেশের তাবড় তাবড় নেতারা।

অতিমারি মোকাবিলায় এখনও পর্যন্ত বিশ্বের আটটি দেশের স্বাস্থ্যমন্ত্রীরা বাধ্য হয়েছেন পদত্যাগ করতে। গত মার্চেই ইকুয়েডরের স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন রোডল্ফো ফারফান। তাঁর বিরুদ্ধে টিকাকরণে স্বজনপোষণের অভিযোগ উঠেছিল। মাস তিনেক আগেই ওই পদে বসেছিলেন রোডল্ফো। অদ্ভুত ভাবে তার আগে যিনি ওই পদে ছিলেন, তাঁকেও পদত্যাগ করতে হয়েছিল।

দেশের কোভিড পরিস্থিতি সামলানোর জন্য তাঁর চেয়ে যোগ্য ব্যক্তির প্রয়োজন, এই কারণ দেখিয়ে গত এপ্রিল মাসে পদত্যাগ করেছিলেন অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী রুডল্ফ অ্যান্সচোবার। গত মে মাসে ইরাকের একটি কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডের জেরে প্রায় ৮০ জনের মৃত্যু হয়েছিল। অক্সিজেনবাহী ট্যাঙ্কে বিস্ফোরণের জেরেই ওই ঘটনা ঘটেছিল, যার অব্যবহিত পরেই পদত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-তামিমি। টিকাকরণ কর্মসূচিতে কিছু অসঙ্গতি প্রকাশ্যে আসতেই ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন আর্জেন্টিনার স্বাস্থ্যমন্ত্রী জিনেস গোলজালেস গার্সিয়া।

সরকারি হাসপাতালে অক্সিজেনের অভাবে ছ’জন কোভিড রোগীর মৃত্যু হওয়ায় খোদ প্রধানমন্ত্রীর চাপে পড়েই পদত্যাগ করতে হয় জর্ডনের স্বাস্থ্যমন্ত্রীকে। দেশে টিকাকরণ শুরুই হয়নি, তার আগেই টিকা পেয়ে গিয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট। টিকা দুর্নীতির অভিযোগ জোরালো হতেই ইস্তফা দিতে হয় পেরুর স্বাস্থ্যমন্ত্রীকে। রুশ টিকা স্পুটনিক ভি নিয়ে ভিন্নমত পোষণ করায় শরিক দলের চাপে পড়ে মার্চে পদত্যাগ করেন স্লোভাকিয়ার স্বাস্থ্যমন্ত্রী।
চিকিৎসায় গাফিলতির কারণে মা ও তাঁর সদ্যোজাতের মৃত্যু হওয়ায় চলতি বছরের জানুয়ারি মাসে গোটা মন্ত্রিসভাই পদত্যাগ করেছিল মঙ্গোলিয়ায়। কোভিড পরিস্থিতি সামলাতে ব্যর্থ হওয়ায় গত বছর পদত্যাগ করেছিলেন নিউজিল্যান্ড, ব্রাজিল এবং চেক প্রজাতন্ত্রের স্বাস্থ্যমন্ত্রীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com