সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাণ এগ্রো বিজনেস লিমিটেডের বীজ বিতরন কার্যক্রম শুভ উদ্বোধন

  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুন, ২০২১, ৯.৩৮ পিএম
  • ৩৭৬ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি;   দিনাজপুরের ফুলবাড়ীতে সম্পুর্ণ অর্গানিক ভাবে প্রাণের নিজেস্ব তত্বাবধানে এক হাজার একর জমিতে ধান উৎপাদন করার জন্য প্রাণ এগ্রো বিজনেস লিমিটেড এর সহিত চুক্তিবদ্ধ চাষীদের মাঝে ব্রি-ধান ৩৪ ও স্বর্ণা-৫ ধান উৎপাদনের জন্য বীজ বিতরন কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়।

উপজেলার রাঙ্গামাটি এলাকায় গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় ফুলবাড়ী প্রাণ এগ্রো বিজনেস লিমিটেড এর কনফারেন্স রুমে এই কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়। ডেপুটি ম্যানেজার কোয়ালিটি কন্ট্রোল আব্দুর রহমানের সঞ্চালনায় ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ জাকারিয়া হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার পার্সেল কামরুজ্জামান কামরু, প্রোডাকশন ম্যানেজার জিয়াউল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদত হোসেন, আলাদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাফফর হোসেন সরকার।

অনুষ্ঠানে ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ জাকারিয়া হোসাইন বলেন, এ কার্যক্রম নিঃসন্দেহে দেশের জন্য যুগান্তকারী এবং কৃষিবান্ধব পদ্ধতি। যাতে কৃষকরা তাদের উৎপাদিত জমিতে বীজ ও সার এর পূর্ণ সহযোগিতা পাবেন। আজকের এই শুভ উদ্বোধন একটি মাইলফলক।

এছাড়াও উপস্থিত ছিলেন, ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি হারুন উর রশীদ, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ, প্রচার সম্পাদক আল হেলাল চৌধুরী, সদস্য মোকাররম হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com