সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুৎ সুবিধা বঞ্চিতদের মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ৩০ মে, ২০২১, ৮.৩৭ পিএম
  • ৭১২ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি;  দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের শমশেরনগর, পাঠকপাড়া, লক্ষ্মণপুর বেলডাঙা ও আলুরডাঙা আদিবাসী পাড়া গ্রামের প্রায় ৩০০ পরিবার বিদ্যুৎ সুবিধা বঞ্চিত হওয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
গতকাল রবিবার ফুলবাড়ী-বিরামপুর সড়কের জয়নগরস্থ দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সামনে বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানবববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব, ইউপি সদস্য ফেরাজুল শাহ, ভুক্তভোগী মাসুদ রানা, রাজু ইসলাম, অমল কিস্কু, দেওয়ান টুডু, বংশী কিস্কু, জয়ন্ত মার্ডি প্রমুখ।
ভুক্তভোগীরা বলেন, দীর্ঘ দুই বছর আগে শিবনগর ইউনিয়নের শমশেরনগর, পাঠকপাড়া, লক্ষ্মণপুর বেলডাঙা ও আলুরডাঙা আদিবাসী পাড়া গ্রামে বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য কাঠামো গঠন করা হলেও অজানা কারণে আজো ওই গ্রামগুলোতে বিদ্যুৎ পৌঁছেনি। পল্লী বিদ্যুতের পাশাপাশি গ্রামগুলোতে নেসকোর (পিডিবি) সংযোগ থাকায় এই জঠিলতা তৈরি হয়েছে। মুজিববর্ষে শহর থেকে গ্রামে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করা হলেও আমরা আজো বিদ্যুৎ সুবিধা বঞ্চিত। অসহনীয় গরমে দুর্ভিষহ জীবনযাপন করতে হচ্ছে আমাদের।
এ বিষয়ে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ পরিচালক প্রকৌশলী আমজাদ হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রবেশ পথেই আটকিয়ে দেওয়া হয় সাংবাদিকদের। সেখানে কর্তব্যরত আনসার সদস্যরা বলেন, স্যাররা মিটিংয়ে আছেন তাদের নির্দেশনা রয়েছে এখন প্রবেশ করা যাবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com