সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁয় সংবাদ প্রকাশ করায় যুগান্তরে জেলা প্রতিনিধিকে হুমকি

  • আপডেট সময় রবিবার, ৩০ মে, ২০২১, ৩.৪৪ পিএম
  • ৭২৩ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ প্রতিনিধি: দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশ করায় জেলা প্রতিনিধি আব্বাস আলীকে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। বুধবার রাত ১০ টা ২৫ মিনিটে নওগাঁ পোল্ট্রি খামার মালিক সমিতির সাধারন সম্পাদক পরিচয় দিয়ে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়। ঘটনায় জীবনের নিরাপত্তার চেয়ে বৃহস্পতিবার দুপুরে (২৭ মে) থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। গত ২৪ মে দৈনিক যুগান্তরের অনলাইন ভার্সনে ‘নওগাঁয় হঠাৎ অজ্ঞাত রোগে ১২ হাজার মুরগির মৃত্যু’ শিরোনামে একটি নিউজ প্রকাশ হয়। নিউজের শিরোনাম দেখে ‘নওগাঁ পোল্ট্রি খামার মালিক সমিতির সাধারন সম্পাদক পরিচয় দিয়ে বুধবার রাত ১০ টা ২৫ মিনিটে এ প্রতিবেদকের মোবাইলে কল দেয়। নিউজের ভিতরে রোগের নাম উল্লেখ করা থাকলেও কেন শিরোনামে অজ্ঞাত রোগ উল্লেখ করা হয়েছে তার কৈফিয়ত জানতে চাই। শিরোনাম এমন হওয়ায় মুরগি বাজারে ধ্বস নেমেছে বলে তিনি অভিযোগ করেন। এছাড়া বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রতিবেদককে ওই হুমকিদাতা জেলা প্রাণিসম্পদ অফিসে যেতে বলেন এবং নিউজ ভুল হয়েছে মর্মে ক্ষমা চাইতে বলা হয়। পরে খোঁজ নিয়ে জানাগেছে হুমকিদাতা ওই ব্যক্তির বাড়ী পার-নওগাঁ মহল্লার রুবেল হোসেন। তিনি এক পর্যায়ে যুগান্তরের অফিসের ফোন নম্বর দিতে বলেন। প্রতিবেদক ফোন নম্বর দিতে না চাওয়ায় অকথ্য ভাষায় গালিগালাজ এবং পায়ের গিরা ভেঙে দেওয়াসহ প্রাণনাশের হুমকি প্রদান করেন। এছাড়া আগামীতে যেন এধরনের নিউজ না করা হয় তার জন্য সর্তক করে দেন। একজন প্রথম সারির মিডিয়ার সংবাদকর্মীকে প্রাণনাশের হুমকি দেওয়ায় বিভিন্ন মহল তীব্র নিন্দা জ্ঞাপন ও ক্ষোভ প্রকাশ করে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, এ ঘটনায় একটি সাধারন ডায়েরী হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নওগাঁর রাণীনগরে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু
সোহেল রানা নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ইসরাফিল আলম নভেল (৪৫) নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। শুক্রবার ভোরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে গত ১৭ মে করোনায় আক্রান্ত হন। নভেল উপজেলার সদরের বিজয়ের মোড় এলাকার মৃত মেছের উদ্দিন মাষ্টারের ছেলে। শুক্রবার সকালে স্বাস্থ্য বিধি মেনে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কেএইচএম এফতেখারুল আলম খান জানান করোনা ভাইরাস সংক্রমনের শুরুতেই জেলার মধ্যে প্রথম রাণীনগরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর দেখা মিলে। সেই থেকে এ পর্যন্ত রাণীনগর উপজেলায় মোট ৮৫জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হন। এর মধ্যে ৩জন মারা গেছেন, ২জন বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন আর ৮০জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে উপজেলা ও পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের কঠোর তৎপরতায় সংক্রমনের হার অনেক কমে গেছে। এছাড়াও ব্যাপক প্রচার ও প্রচারনার কারণে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় ও স্বাস্থ্যবিধি পালন করায় আক্রান্তের হার অনেকটাই কমছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com