সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে একই ব্যক্তি দুই দলের নেতা!

  • আপডেট সময় রবিবার, ৩০ মে, ২০২১, ৩.২৯ পিএম
  • ৬৫৯ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
সময়ের প্রেক্ষিতে এখন ‘কাক ময়ূরপুচ্ছ লাগিয়ে নিজেকে ময়ূর বলে দাবি করছে।’ এ রকমই একটা ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার ২০ নং চররমনী মোহন ইউনিয়নে। দীর্ঘ কয়েক বছরের যুবদল নেতা হুমায়ুন কবির এখন স্বেচ্ছাসেবক নেতাও। এই নিয়ে পুরো ইউনিয়নে চলছে হাস্যরসের খেলা।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ ও প্রথম যুগ্ম আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত ৩২ সদস্যবিশিষ্ট ৯নং ওয়ার্ড কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ হুমায়ূন কবির রয়েছেন। তথাপিও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ লক্ষ্মীপুর সদর উপজেলার যুগ্ম আহবায়ক মোঃ হাশেম আহমেদ রুপম ও যুগ্ম আহবায়ক মোঃ দুলাল উদ্দিন মোল্লা স্বাক্ষরিত ২০ নং চররমনী মোহন ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে হুমায়ুন কবিরকে আহবায়ক কমিটির ১ম যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এনিয়ে ট্রলের মুখে পড়েন ওই নেতা।
প্রশ্ন হলো একই ব্যক্তি যুবদল ও স্বেচ্ছাসেবক লীগের চলমান কমিটিতে পদ বহন করে কিভাবে?
যে দীর্ঘদিন ধরে বিএনপির যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, তরুণ লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপর অন্যায় অত্যাচার করে আসছিলো সে কিনা আজ স্বেচ্ছাসেবক লীগের প্রথম যুগ্ম আহ্বায়ক! এমন কান্ডে হতবাক চররমণীমোহন ইউনিয়ন আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা।
ত্যাগী নির্যাতিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বঞ্চিত করে যুবদল নেতা স্বেচ্ছাসেবকলীগে অন্তর্ভুক্ত হওয়াতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ কঠোর সমালোচনার মুখে পড়ে।
এদিকে দলীয় গঠনতন্ত্র অনুসারে উক্ত কমিটির অনুমোদন হয়নি বলেও অনেকে মত ব্যক্ত করেন। কারণ উক্ত কমিটি অনুমোদন দেয়া দুজনেই যুগ্মআহ্বায়ক। এমন কর্মকাণ্ডে পুরো ইউনিয়নে চলছে বিভিন্ন রকম মিশ্র প্রতিক্রিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com