সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

প্রকাশ হলো নিশীতার ‘বুদ্ধ পূর্ণিমা’র গান

  • আপডেট সময় শুক্রবার, ২৮ মে, ২০২১, ১১.০৫ পিএম
  • ৮৮৩ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ বৌদ্ধ পূর্ণিমা নিজের ধর্মের বিশেষ এই দিনটির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে নিশীতা নিজেই একটি গান লিখে তা গেয়েছেন। গানের শিরোনাম ‘বুদ্ধ পূর্ণিমা’। গানটি সুর করেছেন সাক্য পদ বড়–য়া এবং সংগীতায়োজন করেছেন মীর মাসুম। গানটিতে বাঁশি বাজিয়েছেন সাঈদ হাসান বাবু। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আজাদ। নিশীতা বড়–য়া নিজেও গানের মিউজিক ভিডিওর শুটিং-এ অংশ নিয়েছেন। এরইমধ্যে গানটি ‘নিশীতা বড়–য়া অফিশিয়াল’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। গানটি প্রসঙ্গে নিশীতা বলেন, ‘শুরুতেই ধন্যবাদ দিতে চাই গানটি করার জন্য ইঞ্জিনিয়ার পুলক কান্তি বুড়য়াকে। কারণ তার সহযোগিতার কারণেই এমন একটি গান করার সাহস পেয়েছি। আর আমি কেমন লিখেছি জানি না। তবে আশা করছি ভালো লাগবে সবার। সবাইকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা।’ এর আগে নিশীতা বড়–য়ার লেখা ও গাওয়া ধর্মীয় গান ‘প্রবারণা’ গেলো সাত মাস আগে ইউটিউবে প্রকাশিত হয়। নারী দিবসে নিশীতা বড়–য়া অধরা জাহানের লেখা ও আলম আরা মিনুর সুরে ‘শোন পৃথিবী শোন’ গানটিতে কণ্ঠ দিয়েছেন। এরইমধ্যে নিশীতা দেশ টিভির সরাসরি অনুষ্ঠান ‘মিউজিক ফেস্ট’-এ সংগীত পরিবেশন করেছেন। গেল ২৪ ফেব্রুয়ারি নিশীতা বড়–য়া দীপঙ্কর বড়–য়া’কে বিয়ে করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com