সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মিয়ানমারের ডি ফ্যাক্টো লিডার হিসাবে পদচ্যুত সু চি প্রথমবারের মতো সশরীরে আদালতে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ মে, ২০২১, ৮.৪৯ এএম
  • ৭৬৯ বার পড়া হয়েছে

ফেব্রুয়ারির মাসে সামরিক বাহিনীর ক্ষমতাগ্রহণে মিয়ানমারের ডি ফ্যাক্টো লিডার হিসাবে পদচ্যুত হওয়ার পর সোমবার অং সান সু চি প্রথমবারের মতো সশরীরে আদালতে উপস্থিত হলেন।

তার আইনজীবীরা রাজধানী ন্যাপপিটাওয়ে সাংবাদিকদের বলেছেন, মামলাটি নিয়ে শুনানির আগে ৩০ মিনিটের জন্য সু চির সাথে তাদের দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল। তাঁরা বলেন যে ৭৫ বছর বয়সী নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত সূ চীকে সুস্থ্য দেখা গেছে এবং তিনি মিয়ানমারবাসীর সুস্বাস্থ্য কামনা করেছেন।

সু চি তার ন্যশনাল লীগ ফর ডেমোক্রেসি পার্টির পক্ষে এক দৃঢ় বার্তা দেন, তিনি বলেন, “আমাদের দলটি জনগণের সমর্থনে বেড়ে উঠেছে, তাই যতক্ষণ জনগণ সমর্থন করবে ততক্ষণ এটি বিদ্যমান থাকবে।

আইনজীবীরা, বহিস্কৃত প্রেসিডেন্ট উইন মিন্টের সাথেও সংক্ষিপ্তভাবে সাক্ষাত করেছেন, যিনি রাষ্ট্রীয় পরমার্শদাতা সু চির নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশের প্রেসিডেন্ট ছিলেন।

অভ্যুত্থানের পর থেকে সুচিকে আটক রাখা হয়েছে। তিনি একাধিক ফৌজদারি অভিযোগের মুখোমুখি হচ্ছেন, সবচেয়ে গুরুতর অভিযোগ যে তিনি ছয় লক্ষ ডলার অবৈধ ভাবে গ্রহণ করেছিলেন। তাঁর বিরুদ্ধে লাইসেন্সবিহীন ওয়াকি-টকি রাখার অভিযোগ রয়েছে এবং কোভিড-১৯ ‘এর বিধিনিষেধ ও টেলিযোগাযোগ আইন লঙ্ঘন এবং গণ বিশৃঙ্খলা সৃষ্টির জন্য প্ররোচিত করার অভিযোগ আনা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com