সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মনির খানের নতুন গান ‘তবুও মানবো না’

  • আপডেট সময় শুক্রবার, ২১ মে, ২০২১, ৭.২১ পিএম
  • ২৬২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ঈদ উপলক্ষে প্রকাশিত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানের ‘তবুও মানবো না’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। রিপন মাহমুদের কথায় গানটির সুর করেছেন মিল্টন খন্দকার।

সংগীতপরিচালনা করেছেন আকাশ মাহমুদ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন জি স্বাধীন। এতে মডেল হয়েছেন জামশেদ শামিম ও আনিফা নিন্দিয়া। মিউজিক ভিডিওটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান এমআরবেষ্ট মিডিয়া। গানটি প্রসঙ্গে মনির খান বলেন, ‘চমৎকার কথা ও সুরের একটি গান। গানটি আমার খুব পছন্দ হয়েছে।

যারা এর মধ্যে শুনেছেন তারাও অনেকে প্রশংসা করেছেন। গানের কথার সঙ্গে মিল করেই মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে।’ গীতিকার রিপন মাহমুদ বলেন, ‘অনেক দিনের ইচ্ছে ছিল মনির খানের জন্য গান করার। এটির মধ্য দিয়ে সেই ইচ্ছেটা পূরণ হলো। আমি আশা করছি গানটি সবার ভালো লাগবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com