সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তার শিকার সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানির রায় রোববার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মে, ২০২১, ৮.২৭ পিএম
  • ৮৩৭ বার পড়া হয়েছে

গত ১৭ মে  পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তার শিকার হয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। ওইদিনই তার বিরুদ্ধে ‘অনুমতি ছাড়া ছবি তোলা ও তথ্য চুরি’র অভিযোগে মামলা দায়ের করা হয়। আজ বৃহস্পতিবার (২০ মে) দুপুরে তার জামিন শুনানি শেষ হয়েছে, রায় ঘোষণা করা হবে আগামী রোববার (২৩ মে)।

সাংবাদিক রোজিনার জামিনের এই শুনানি শেষে বলা হয়েছিল, পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যে রায় ঘোষণা করা হবে। তার কয়েক ঘণ্টা অতিবাহিত হওয়ার পর আগামী ২৩ মে রায় ঘোষণার তারিখ ধার্য করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লা। বিষয়টি নিশ্চিত করেছেন রোজিনা ইসলামের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার।

খবর সংগ্রহ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে সেখানে রোজিনা ইসলামকে ৫-৬ ঘণ্টা আটকে হেনস্তা করা হয়। এরপর অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট-এর অধীনে মামলা করা হয় তার বিরুদ্ধে। বাদী হন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী। হেনস্তার পর উল্টো এমন মামলার ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

মামলার পরদিন মঙ্গলবার (১৮ মে) রোজিনা ইসলামকে ৫ দিনের রিমান্ডে নিতে পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়। তবে সেটা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। অবশেষে পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আজ মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। আদেশ জানা যাবে আগামী ২৩ মে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com