আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটেছে জামালপুরের ইসলামপুর উপজেলায়। বজ্রপাতে জামালপুর উপজেলায় ৬ জনের মৃত্যু এবং আরো ৫ জন আহত হয়েছেন। আহতদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেলে উপজেলার পাথর্শী, সাপধরী, গাইবান্ধা, ও পলবান্ধা ইউনিয়নে ঝড়-বৃষ্টি হয়। এ সময় বজ্রপাতের ঘটনাও ঘটে। এতে ৬ জন নিহত ও ৫ জন আহত হয়।
বজ্রপাতে নিহতরা হলেন- সাপধরী ইউনিয়নের প্রজাপতির চর এলাকার বিল্লাল, পাথর্শী ইউনিয়নের জারুলতলা এলাকার শাহ জামাল, এনামুল ও কালা শেখ, গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামের মফিজল হক এবং পলবান্ধা ইউনিয়নের দক্ষিণ বাটিকামারী গ্রামের জাবেদ আলী।
স্থানীয়রা জানান, আজ বিকেলে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হয়। এ সময় অনেকেই মাঠে কাজ করছিলেন। ফলে বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়। এ সময় এক নারীসহ আরো ৫ জন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইসলামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান।