মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেবীদ্বারে সাংবাদিক রোজিনাকে হেনস্তাকারীদের বিচার চান সাংবাদিকরা

  • আপডেট সময় বুধবার, ১৯ মে, ২০২১, ৫.১৯ পিএম
  • ৫৩৮ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লা দেবীদ্বারে সাংবাদিক রোজিনাকে হেনস্তাকারীদের বিচার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছেন সাংবাদিক মহল। বুধবার সকালে দেবীদ্বার প্রেসক্লাবের আয়োজনে নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপস্থিত সাংবাদিকরা বলেন- পেশাগত দায়িত্ব পালনকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে গত সোমবার হেনস্তা ও মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে তার প্রতিবাদে তীব্র নিন্দাসহ হেনস্তাকারীদের উপযুক্ত বিচারের দাবী জানান।

ওই সময় উপস্থিত ছিলেন দেবীদ্বার প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও ইত্তেফাক উপজেলা প্রতিনিধি সাংবাদিক ইকবাল হোসেন রুবেল, রূপসী বাংলা প্রতিনিধি এইচ এম মাসুদ রানা, দৈনিক আমাদের দেবীদ্বার’র ভারপাপ্ত সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম, জয়যাত্রা টেলিভিশন’র উপজেলা প্রতিনিধি ও জাগো দেবীদ্বারের সম্পাদক মোঃ ফখরুল ইসলাম সাগর, মানবকন্ঠের মামুনুর রশিদ, মানব জমিনের মাহমুদুল হাসান, আমাদের নতুন সময় জেলা উত্তর প্রতিনিধি সাইদুল ইসলাম, যায় যায় দিনের মোঃ জামাল উদ্দীন দুলাল, দৈনিক আজকালের খবর ও বাংলাদেশ জার্নাল প্রতিনিধি, সাংবাদিক এ আর আহমেদ হোসাইন, মুক্তকন্ঠের মোঃ আরিফুল ইসলাম, চ্যানেল বাংলা’র মাহফুজুর রহমান, ভোরের কুমিল্লা’র শাহ সাহিদ উদ্দীন,সাংবাদিক আবুল বাশার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com