সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তথ্য চুরি করা ঠিক হয়নি সাংবাদিকের : ওবায়দুল কাদের

  • আপডেট সময় বুধবার, ১৯ মে, ২০২১, ৫.১৫ পিএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন  পেশাগত দায়িত্ব পালন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে হেনস্তার শিকার  প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। প্রসঙ্গটি টেনে বলেন  তথ্য চুরি করা ঠিক হয়নি সাংবাদিকের। প্রয়োজনে তিনি তথ্য অধিকার আইনে আবেদন করতে পারতেন।

আজ বুধবার (১৯ মে) ‘স্বদেশ প্রত্যাবর্তনের ৪ দশকে মানবতার আলোকবর্তিকা দেশরত্ন শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা এবং ৪টি হাসপাতালে ৪টি হাই-ফ্লো নজেল ক্যানোলা ও ৪টি অটিস্টিক সংগঠনে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, অনুসন্ধানী রিপোর্ট প্রকাশে সরকার বাধা দেয়, এমন কথা ঠিক নয়। তবে, রাষ্ট্রের গোপন কিছু বিষয় থাকে যা প্রকাশ করা যায় না। সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। এর বাইরে গণমাধ্যমকর্মীদের সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে সরকার। সাংবাদিক রোজিনার সঙ্গে কেউ যদি খারাপ ব্যবহার করে থাকে তাহলে তারও বিচার হবে।

গত ১৭ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম।

ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিক রোজিনার বিরুদ্ধে অনুমতি ছাড়া ছবি তোলা ও তথ্য চুরির অভিযোগে শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে। এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে চারদিকে। তবে সেদিকে কর্ণপাত না করে ইতোমধ্যে মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com