সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশে টিকা নেয়ার পর যারা আক্রান্ত হয়েছেন তাদের শরীরে ৪ গুণ অ্যান্টিবডি তৈরি হচ্ছে- গবেষণা

  • আপডেট সময় শুক্রবার, ১৪ মে, ২০২১, ১.০৬ পিএম
  • ৮৭৭ বার পড়া হয়েছে

দেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের এক গবেষণা রিপোর্ট বলছে, টিকা গ্রহণের পর যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের শরীরে চারগুণ বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে। গত ৭ই ফেব্রুয়ারি থেকে দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া শুরু হয়। এরপর আইইডিসিআর ও আইসিডিডিআর,বি যৌথভাবে টিকা গ্রহণকারীদের রক্তে কোভিডের উপস্থিতি নিয়ে একটি গবেষণা পরিচালনা করে।

গবেষণায় দেখা যায়, টিকার প্রথম ডোজ গ্রহণের এক মাস পর ৯২ শতাংশ এবং দুই মাস পর ৯৭ শতাংশের শরীরে কোভিড-১৯ অ্যান্টিবডি তৈরি হচ্ছে। শুধু তাই নয়, যারাই টিকা নিয়েছেন তাদের শরীরে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। আইইডিসিআর ও আইসিডিডিআর,বি জানিয়েছে, ভবিষ্যতে এই গবেষণার জন্য ছয় হাজার ৩০০ জন টিকা গ্রহণকারীর দুই বছর পর্যন্ত অ্যান্টিবডির উপস্থিতিতি পর্যালোচনা করা হবে।

যুক্তরাষ্ট্রে টিকা নেয়ার পর আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম। টিকাদানকারী প্রায় ১০ কোটি মানুষের মধ্যে নয় হাজার ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গবেষকরা বলছেন, দেশের পরিস্থিতি অন্য যেকোনো দেশের তুলনায় ভাল। টিকা নেয়ার পর আক্রান্ত হচ্ছেন, তবে সংখ্যায় কম।

ওদিকে ভারতে চিকিৎসা নিয়ে সিলেটে ফেরার নয়দিন পর আসমা বেগম নামের একজন মহিলা মারা যান। তাকে নিয়ে সিলেটের প্রশাসন নড়েচড়ে বসেছে। ইতিমধ্যেই মহিলার সংস্পর্শে এসেছিলেন এমন ছয়জনকে নজরদারির মধ্যে রাখা হয়েছে। এদের সবার নমুনা পরীক্ষা করা হবে। আসমা বেগম দীর্ঘদিন কিডনির নানা জটিলতায় ভুগছিলেন। এরপর চিকিৎসার জন্য ভারতে যান। সেখান থেকে ফেরার পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার দুপুরে তিনি মারা যান। সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল জানিয়েছেন, আসমা বেগম ভারত থেকে ফিরে করোনা পজিটিভ হয়ে মারা যান। এ কারণে তার সঙ্গে থাকা একজন পুরুষকে বুধবার বিকেল থেকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। এছাড়া চিকিৎসাধীন সময়ে আরও পাঁচজন তার সংস্পর্শে এসেছিলেন। এদের সবার নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com