মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

উত্তর কোরিয়ার উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রে গুরুত্বপুর্ণ পরীক্ষা

  • আপডেট সময় রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯, ৬.৪১ পিএম
  • ৩৫৭ বার পড়া হয়েছে

উত্তর কোরিয়া আজ জানিয়েছে যে নির্ভরযোগ্য কৌশলগত পরমাণু আক্রমণ প্রতিরোধ ব্যবস্থা বাড়িয়ে তোলার লক্ষ্যে তারা তাদের উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রে গুরুত্বপূর্ণ পরীক্ষা চালিয়েছে।

পরমাণু বিষয়ক আলোচনায় উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে ছাড় আদায়ের চেষ্টা করছে, তাতে তাদের স্ব- আরোপিত সময়সীমা, অর্থাৎ এ বছর শেষ হবার কয়েক সপ্তা আগে এই পরীক্ষাটি চালানো হলো।

কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি আজ কি পরীক্ষা করা হয়েছে সে সম্পর্কে কিছু জানায়নি এবং কোন ছবি ও দেয়নি। তবে বলেছে যে সোহাই স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই পরীক্ষা চালানো হয়। উত্তর কোরিয়া বলেছিল এক সপ্তা আগে সেখানেই তারা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা চালিয়েছে, বাহ্যত রকেট এঞ্জিন সম্পর্কিত।

গত জুন মাস থেকে এ পর্যন্ত উত্তর কো্রিয়া মোট ১৩ বার ক্ষুদ্র ও মাঝারি পাল্লার ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে। কোন কোন বিশ্লেষক বলছেন দূর পাল্লার ক্ষেপনাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে তারা সোহাই উৎক্ষেপণ কেন্দ্র থেকেই মহাশুণ্যে একটি উপগ্রহ ছুঁড়তে পারে।

জাতিসংঘের প্রস্তাবের আওতায় উত্তর কোরিয়ার উপর কোন রকম ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের কার্যক্রম চালানোর উপর নিষেধাজ্ঞা রয়েছে তবে পিয়ংইয়ং সরকারের কথায় তারা শান্তিপূর্ণ উপগ্রহ নিক্ষেপ করেছে, এর আগেও।

এই সর্বসাম্প্রতিক পরীক্ষা সম্পর্কে উত্তর কোরিয়ার বর্ণনা শুনে কোন কোন বিশ্লেষক বলছেন যে এ বার বোধ হয় পিয়ইয়ং সরকার উপগ্রহ উৎক্ষেপনের অজুহাত করবে না।

উত্তর কোরিয়া সম্প্রতি সংকল্প ব্যক্ত করেছে যে এ বছর বড় দিনে তারা যুক্তরাষ্ট্রকে একটা অশুভ উপহার দেবে তবে এটা ওয়াশিংটনের উপরই নির্ভর করছে তারা কি ধরণের উপহার চান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com