সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঢাকা মহানগরবাসীকে দুই মেয়রের ঈদ শুভেচ্ছা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১, ১০.৫৮ পিএম
  • ৬২৪ বার পড়া হয়েছে

ঢাকা মহানগরবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
পবিত্র ঈদ-উল-ফিতর এবং দ্বিতীয় মেয়াদে দায়িত্বভার গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষ্যে নগরবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে মেয়র মো. আতিকুল ইসলাম আজ নগরবাসীর উদ্দেশ্য প্রদত্ত এক বক্তৃতায় সিটি কর্পোরেশনবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, স¤প্রীতি ও সম্বৃদ্ধি কামনা করেন।
মেয়র নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেয়ায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
বক্তৃতায় তিনি মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে অদ্যাবধি নগরবাসীর কল্যাণে গৃহীত ও বাস্তবায়িত জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকান্ডের বিস্তারিত তুলে ধরেন এবং অতীতের ন্যায় আগামী দিনগুলোতেও সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এদিকে এক শুভেচ্ছা বার্তায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, করোনাভাইরাসের ফলে সৃষ্ট বৈশ্বিক মহামারির এই সংকটকালে মাসব্যাপী সিয়ামসাধনার পর বছর ঘুরে আবারও আমাদের মাঝে ফিরে এলো সাম্য-শান্তি-স¤প্রীতির সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর। বিশ্বব্যাপী অদৃশ্য এই ভাইরাসের থাবায় মানবজাতি আজ বিপর্যস্ত, গভীর সংকটে নিপতিত। তাই ঈদ-উল-ফিতর এর এবারকার আয়োজনে আমাদেরকে করোনা মহামারিজনিত সংকট বিবেচনায় রেখে ঈদের আনন্দ-উৎসবে শামিল হতে হবে।
তিনি বলেন, ‘রমজানের শিক্ষা হলো ধৈর্য, সংযম ও সহনশীলতা। এই ঈদে আমরা সবাই রমজানের সেই তাৎপর্য পরিপূর্ণভাবে ধারণ করে ঈদ আনন্দে ঘরে থাকব। যথাযথভাবে স্বাস্থ্যবিধি পরিপালন ও শারীরিক দূরত্ব বজায় রেখে পরিবারের সদস্যদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করব। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের সাথে ডিজিটাল প্ল্যাটফর্মের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে আমরা ঈদ আনন্দ উদযাপন করব, করোনা ভাইরাস সংক্রমণ থেকে আমরা নিজেকে ও পরিবারের সদস্যদেরকে সুরক্ষিত রাখব এবং দেশ ও জাতির কল্যাণে নাগরিক দায়িত্ব পালন করব।’
মেয়র বলেন, ‘আমাদেরকে মনে রাখতে হবে, জীবনের জন্যই আনন্দ। উৎসব জীবনেরই অনুষঙ্গ। একমাত্র আমাদের সচেতনতা ও স্বাস্থ্যবিধি প্রতিপালনের মাধ্যমেই করোনাকে নিয়ন্ত্রিত ও পরাজিত করতে পারি, আমরা পারি সুরক্ষিত থাকতে।’
তিনি বলেন, এই ঈদে সবাই মহান আল্লাহপাকের কাছে কায়মনে প্রার্থনা করবো – দূর হোক করোনার থাবা, চলুক মানবজাতির জয়রথ। সকলের সম্মিলিত আত্মত্যাগ ও সংযম প্রদর্শনের বিনিময়ে আগামীদিনে আমাদের মাঝে ফিরে আসুক ঈদ আনন্দের পূর্ণতা।

(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com