সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিএনপির নেতারা এখন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে : সেতুমন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ১২ মে, ২০২১, ২.১৬ পিএম
  • ৮৩৬ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চিকিৎসার নামে লন্ডনে গিয়ে সরকার বিরোধী অপকর্ম করার সুযোগ না পাওয়ায় দলের নেতারা এখন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে।
আজ বুধবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
‘বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার নিষ্ঠুর ও অমানবিক আচরণ করেছেন’ বিএনপি মহাসচিবের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক বলেই দন্ডপ্রাপ্ত আসামি বেগম জিয়াকে জেলের বাইরে এনে মুক্তভাবে সুচিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছেন।
তিনি বলেন, বিএনপির রাজনীতি যে কতটা প্রতিহিংসাপরায়ণ, বিদ্বেষপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না, কারণ জাতির পিতার হত্যা দিবসে বেগম জিয়ার ভূয়া জন্মদিন পালনই তার প্রমাণ।
ওবায়দুল কাদের বলেন, যারা ১৫ আগস্ট স্বপরিবারে জাতির পিতা, অবলা নারী ও শিশু হত্যার জঘন্য ঘটনাকে বিদ্রুপ করে ভূয়া জন্মদিন পালন করে তা কোন ধরনের মানবিকতা?
১৯৯১ সাল থেকে বিএনপি নেতারা বেগম জিয়ার ভূয়া জন্মদিন পালন করে জাতিকে বিভ্রান্ত করে আসছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতির পিতার হত্যা দিবসে কেক কেটে জন্মদিনের উৎসব পালন করার পরামর্শ বেগম জিয়াকে আপনাদের দলের কে বা কারা দিয়েছিলেন, কারাই বা তার উপদেষ্টা সে প্রশ্নের জবাব এখনো পায়নি।
মির্জা ফখরুল ইসলামের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, এ কোন রাজনীতি বাংলাদেশে চলছে? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হৃদয় আছে বলেই বেগম জিয়াকে মানবিক কারণে মুক্তি দিয়েছেন, বিএনপির আন্দোলন কারণে নয়।

(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com