সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঈদের দিন চার তারকার ‘রঙে আনন্দে ঈদ’

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মে, ২০২১, ১১.৪৪ পিএম
  • ৪৩৮ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘রঙে আনন্দে ঈদ’। ইমতু রাতিশের উপস্থাপনায় এতে অতিথি ছিলেন দেশের জনপ্রিয় চার তারকা চিত্রনায়িকা অপু বিশ্বাস, চিত্রনায়ক নিরব, চিত্রনায়িকা দীঘি ও চিত্রনায়ক রোশান। অনুষ্ঠানটি প্রযোজনা ও পরিচালনা করেছেন মনিরুজ্জামান লিপন।
জানা যায়, ঈদের প্রথম দিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনে অনুষ্ঠানটি প্রচার করা হবে।
‘রঙে আনন্দে ঈদ’ অনুষ্ঠানের অতিথি চিত্রনায়িকা দীঘি বলেন, প্রথমবার নিরব আর রোশান ভাইয়ের সঙ্গে কোনো অনুষ্ঠানে অংশ নিলাম। অপু আপুর সঙ্গে তো আগে অনেক প্রোগ্রাম করেছি। এবারের ঈদেও তো আমাদের দুইটা প্রোগ্রাম প্রচার হবে। প্রোগ্রামটায় অপু আপু ও নিরব ভাইয়া একটা জুটি আর আমি ও রোশান ভাইয়া আরেকটা জুটি ছিলাম।
এভাবেই সাজানো হয়। ইমতু রাতিশ ছিল আমাদের হোস্ট। ও তো প্রচুর হাসায়। আমরা অনেক আড্ডা দিয়েছি। একদম পিওর আড্ডা। মানুষ দেখলে মজা পাবে খুব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com