সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

১৬ ডিসেম্বর উপলক্ষে সড়কে যানবাহন চলাচলে নির্দেশনা :ডিএমপি

  • আপডেট সময় শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯, ৮.৪০ পিএম
  • ৩১১ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে সড়কে যানবাহন চলাচলে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।ওই দিন জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।
প্যারেড স্কয়ার সংলগ্ন এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণকল্পে অনুষ্ঠানে আগত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া সব ধরনের যানবাহনকে ওইদিন ভোর সাড়ে ৫ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কয়েকটি সড়ক পরিহার করে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
যেসব সড়ক পরিহার করতে হবে, সেগুলো হচ্ছে-খেজুর বাগান ক্রসিং হতে উড়োজাহাজ ক্রসিং-রোকেয়া সরণী হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর পর্যন্ত, শ্যামলী শিশু মেলা ক্রসিং হতে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণী পর্যন্ত, প্রধানমন্ত্রীর কার্যালয় এর সামনে নতুন সড়ক দিয়ে আগারগাঁও লিংক রোড পর্যন্ত, বিজয় সরণী ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং, ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং পর্যন্ত, প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ হতে পরিকল্পনা কমিশন হয়ে বিআইসিসি ক্রসিং পর্যন্ত।
আমন্ত্রিত অতিথিদের জন্য নির্দেশনা: বিজয় দিবস কুচকাওয়াজ-২০১৯ এর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আমন্ত্রণপত্রের সঙ্গে সরবরাহকরা সম, ম-২,সব-১,ম-১,সব,ক-বিশেষ, ক-১,ক-২, সক, বিনা, শ, সক-১ ও সক-২ অক্ষরের স্টিকার গাড়ির উইন্ড স্ক্রীনে যথাযথ স্থানে প্রদর্শন করতে হবে, সম, ম-২, সব-১,ম-১, সব, ক-বিশেষ, ক-১, ক-২, সক, বিনা, শ, সক-১ ও সক-২ অক্ষরের স্টিকারযুক্ত যানবাহনগুলোকে বেগম রোকেয়া সরণী হয়ে আমন্ত্রনপত্রের পথ নির্দেশনা অনুযায়ী নির্ধারিত প্রবেশ গেট দিয়ে প্যারেড স্কয়ার কুচকাওয়াজ এলাকায় প্রবেশ এবং ট্রাফিক পুলিশ নির্দেশিত স্থানে গাড়ি পার্কিং করতে হবে, আমন্ত্রিত অতিথিদের যানবাহনের চালকদের নিজ নিজ গাড়িতে অবস্থান করতে হবে,স্টিকার যুক্ত গাড়িগুলোকে লেকরোড/বিজয় সরণী ক্রসিং/মিরপুর-১০ ক্রসিং হয়ে জাতীয় প্যারেড মাঠে প্রবেশ করতে হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com