সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেবীদ্বারে দেবরের লাঠির গুতায় বৃদ্ধার মৃত্যু, আহত-৭

  • আপডেট সময় শনিবার, ৮ মে, ২০২১, ৮.৩৯ পিএম
  • ৫১৯ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি// দেবীদ্বারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১জন নিহত ও ৭ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে শনিবার সকাল ১০টায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দেবীদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের ফুলতলী গ্রামের বজলু মেম্বারের বাড়িতে। স্থানীয়রা জানন, প্রায় দেড় শতাংশ জমি নিয়ে মৃত; মফিজুল ইসলাম’র পুত্র তারেকুল ইসলাম ও জসীম উদ্দিনের সাথে প্রতিবেশী চাচা মো. বজলু মেম্বার’র (পিতা মৃত; ইয়াছিন)এর বিরোধ চলে আসছিল

ঘটনার সময় জোরপূর্বক ওই জমিতে বজলু মেম্বার তার সমর্থকদের নিয়ে নতুন ঘর উঠাতে গেলে তারেকুুলের পরিবার বাঁধা দেন। এসময় প্রতি পক্ষের হামলায় তারেকুল ইসলাম(৪২), তার মা’ সাহেনা বেগম(৬৫), তারেকুল ইসলাম’র স্ত্রী মোসা; আসমা বেগম(২৫) ও ভাই জসীম উদ্দিন(২৫) সহ প্রায় ৭জন আহত হন। আহতদের মধ্যে তারেকুল ইসলাম, তার মাতা সাহেনা বেগম ও স্ত্রী আসমা বেগমকে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই ঘটনায় শনিবার দুপুরে তারেকুল ইসলাম’র স্ত্রী আসমা বেগম বাদী হয়ে বজলু মেম্বার সহ ৮জনের নামে এবং ২/৩জন অজ্ঞাত দেখিয়ে ১১জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ পত্র দাখিল করেন।

এরই মধ্যে বজলু মেম্বারের পুত্র মো. হুমায়ুন কবিরকে আটক করে পুলিশ। বিকেল সাড়ে ৩টায় তারেকুলের মা’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সাহেনা বেগম মারা যান। নিহতার পৃুত্র স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত তারেকুল ইসলাম বলেন, আজ যে ভাবে আমার চাচা বজলু মেম্বার তার দলবল নিয়ে মা’কে হত্যা করেছেন, তেমনিভাবে জমিসংক্রান্ত বিরোধের জেল ধরেই ৩৩বছর পূর্বে দেয়াল চাপায় আমার পিতাকে হত্যা করেছিল, আমি আমার বাবা- মা’য়ের হত্যাকারীদের বিচার চাই। এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আরিফুর রহমান বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরেই দু’পক্ষের সংঘর্ষ বাধেঁ, সংঘাতে আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকরার পর বিকেল সাড়ে ৩টায় সাহেনা বেগম(৬৫) নামে একজন মারা যান

মরদেহের ছোরত হাল রিপোর্ট তৈরি করা হচ্ছে, আগামীকাল সকালে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরন করা হবে। ওই ঘটনায় নিহতার পুত্রবধূ বাদী হয়ে একটি অভিযোগপত্র দাখিল করেছিল যা হত্যা মামলায় পরিনত হবে। একজন আটক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com