সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঈদুল ফিতর উপলক্ষে গ্রামে যাবার জন্য হাজার হাজার মানুষের ঢল

  • আপডেট সময় শনিবার, ৮ মে, ২০২১, ১২.০৮ পিএম
  • ৩৩০ বার পড়া হয়েছে

করোনা মোকাবেলায় এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত নিষিদ্ধ করা এবং আন্তঃজেলা গণপরিবহণ বন্ধ রাখার সরকারি নির্দেশনা ও সড়ক পথে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর নজরদারির পরেও ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা ছেড়ে গ্রামে যাবার জন্য হাজার হাজার মানুষের ঢল নেমেছে।

ছুটে চলা এই মানুষদের কোন ধরনের করোনার স্বাস্থ্যবিধি ও নির্দেশনা মানার কোন বালাই নেই। আন্তঃজেলা গণপরিবহণ না থাকার কারণে মানুষ প্রাইভেট কার ভাড়া করে, পিকআপ ভ্যানে বা কখনো পায়ে হেটে অর্থাৎ যে যেভাবে পারছেন ছুটছেন গ্রামের বাড়িতে স্বজনদের সাথে ঈদ করার জন্য।

স্বাস্থ্যবিধি ও নির্দেশনা না মানার কারণে করোনার সংক্রমণ রয়েছে বিশাল ঝুঁকিতে – এমনটাই মনে করছেন বিশেষজ্ঞগণ।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, পুরো পরিস্থিতিতে করোনা সংক্রমণের ঝুঁকি ব্যাপকমাত্রায় বাড়ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com