সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ব্রিটেনের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কনজারভেটিভ পার্টির বিজয়

  • আপডেট সময় শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯, ৬.৫৯ পিএম
  • ৩৪৪ বার পড়া হয়েছে

ব্রিটেনের সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বরিস জনসনের কনজারভেটিভ পার্টি নির্বাচিত হয়েছেন। ৬২৩টি আসন বিশিষ্ট পার্লামেন্টের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩৬২ আসন এবং লেবার পার্টি পেয়েছে ২০৩ আসন। অন্যদিকে, স্কটিশ ন্যাশনাল পার্টি ৪৮টি আসন এবং লিবারাল ডেমোক্রেটরা পেয়েছে ১১টি আসন এবং অন্যান্যরা প্রায় ২০টি আসন লাভ করেছে।
রক্ষণশীল দলের শীর্ষ নেতা বরিস জনসন বলেছেন, জনগণের রায়ের প্রত্যাশা মেটাতে তিনি একটি ‘জনগণের সরকার’ গঠন করবেন। এখন তিনি নতুন সরকার গঠনের অনুমতি চাইতে রানি এলিজাবেথের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ সংস্থা।

জনসন তার নির্বাচনী প্রচারে যে শ্লোগান দিয়েছিলেন “গেট ব্রেক্সিট ডান’ এখন সেই প্রতিশ্রুতির দিকে তিনি দৃষ্টি দেবেন। তিনি বলেন, পার্লাম্যান্টে তার দল কনজারভেটিভ পার্টি সংখ্যা গরিষ্টি আসন লাভের ফলে ২০২০ সালের ৩১ জানুয়ারির মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার বিষয়টির উপরে জোর দেবেন।
নির্বাচনে ভরাডুবি মেনে নিয়েছেন বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন। তিনি লেবারের শীর্ষ পদ থেকে সরে যাওয়ারও ইঙ্গিত দিয়েছেন।এদিকে, এবারের নির্বাচনে ৪জন বাংলাদেশি বংশোদ্ভূত নারী বিজয়ী হয়েছেন। তারা হলেন লেবার পার্টি থেকে টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী, রূপা হক এবং আফসানা বেগম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com