সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

‘ব্লাড ক্যাম্প দেবীদ্বার ৪০০ এতিম ও শ্রমজীবীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ মে, ২০২১, ১২.০৯ পিএম
  • ৬৪৮ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি// ‘ব্লাড ক্যাম্প দেবীদ্বার’র ২য় বর্ষপূর্তীতে ৪০০ এতিম ও শ্রমজীবী মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ এবং বর্ষপূর্তীর আলোচনা সভার আয়োজন করেছে সংগঠনটি। সোমবার বিকেলে দেবীদ্বার নিউমার্কেট আল-আরাফা- ডায়গনেষ্টিক সেন্টারে ব্লাডক্যাম্প দেবীদ্বার’র ২য় বর্ষপূর্তী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের উপদেষ্টা ডা. ওমর ফারুক’র সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি আল-আমিন কিবরিয়া’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক এ,বি,এম আতিকুর রহমান বাশার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক, এ আর আহমেদ হোসাইন, জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজ’র প্রভাষক ইয়াছিন সোহাগ, উপজেলা ব্লাড ডোনার গ্রুপের সভাপতি মো.সানাউল্লাহ। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, সংগঠনের সহ-সভাপতি রিফাত মাহমুদ, জুনায়েদ শাহরিয়ার, সাধারন সম্পাদক আফসান রুবেল, যুগ্ম-সাধারন সম্পাদক মো. সবুজ, সাংগঠনিক সম্পাদক প্রিন্স বরকতুল্লাহ, উপজেলা ব্লাড ডোনার গ্রুপের সদস্য মো. নাহিদ হাসান প্রমূখ। ইফতারের পূর্বে দোয়া মাহফিল পরিচালনা করেন, গঙ্গানগর প্রেসিডেন্টবাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. আবু হানিফ। বিকেলে স্থানীয় ১টি এতিমখানা ও নিউমার্কেট এলাকায় ভাসমান শ্রমজীবী মানুষ সহ ৪০০জনের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com