সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

করোনা প্রতিরোধে নগরীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার মাইকিং, মাস্ক ও লিফলেট বিতরণ

  • আপডেট সময় সোমবার, ৩ মে, ২০২১, ৫.২০ পিএম
  • ৫৮৩ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সহযোগী সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিট-১৯) প্রাদুর্ভাব বৃদ্ধিতে নগরীর দিদার মার্কেট, সিএন্ডবি কলোনি, পশ্চিম বাকলিয়া ও মৌসুমি আবাসিক এলাকায় আজ ৩ মে সোমবার বিকাল দুটো থেকে চারটা পর্যন্ত করোনা প্রতিরোধে প্রচারণামূলক লিফলেট, মাইকিং ও মাস্ক বিতরণ করেন সংগঠনের জেলার সাধারণ সম্পাদক আবুল বশরসহ নেতৃবৃন্দ।

এসময় জেলার সাধারন সম্পাদক আবুল বশর বলেন, সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে করোনা প্রতিরোধে এবং করোনামুক্ত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে। সরকার ঘোষিত চলমান পরিপূর্ণ লকডাউন মেনে চলে আমাদের সকলকে নাগরিক দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। মাইকিং, লিফলেট ও মাস্ক বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা লায়ন এম.এ. নেওয়াজ, সংগঠনের জেলার মুখপাত্র ও যুগ্ম সাধারণ সম্পাদক স.ম. জিয়াউর রহমান, সহ সভাপতি মো জসিম উদ্দিন চৌধুরী, সমাজকল্যান সম্পাদক মো. হাসান মুরাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম. লিয়াকত হোসেন, প্রচার সম্পাদক সাজেদা বেগম সাজু, শ্রম বিষয়ক সম্পাদক মো. কালিম শেখ, রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মো মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মমতাজ উদ্দিন চৌধুরী, সহ সভাপতি মো কামাল হোসেন, জেলার সদস্য সাথী কামাল, আঁচল চক্রবর্তী, রাশেদা বিনতে ইসলাম, ওসমান খান, মো আব্দুর রউফ, লাকী আকতার, মো কালিম শেখ প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে এসময় সাধারণ পথচারীসহ বিভিন্ন জনগণের কাছে ৩ হাজার লিফলেট, ১৫০টি সাবান ও ১ হাজার মাস্ক বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com