সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

প্রকাশিত হলো নতুন গান হাবিব – ন্যানসির ‘বন্ধুরে’

  • আপডেট সময় রবিবার, ২ মে, ২০২১, ৯.৩৮ পিএম
  • ৬৫৭ বার পড়া হয়েছে
 বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ হাবিব ওয়াহিদ ও নাজমুন মুনিরা ন্যানসি সংগীত জগতে সফল এক জুটি। তাদের প্রতিটি দ্বৈত গানই শ্রোতাদের মন জয় করেছে। গত বৃহস্পতিবার ন্যানসি সুখবর দিলেন। জানালেন, নতুন গান ‘বন্ধুরে’ প্রকাশিত হয়েছে। ও তাদের স্টুডিওতে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন তারা।
গানটি হাবিবের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গত শনিবার। ন্যানসি ফেইসবুকে লেখেন, “আমার এবং হাবিব ওয়াহিদের কণ্ঠে নতুন গান শোনার জন্য যারা অপেক্ষায় থাকেন তাদের জন্য সুখবর। গত (বৃহস্পতিবার) নতুন একটি গান রেকর্ড হলো। ” আরও বলেন, “গত শনিবার বন্ধুরে শিরোনামের গানটি হাবিব ওয়াহিদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।
আশা করছি প্রতিবারের মতো এবারের গানটিও আপনাদের মন জয় করতে সমর্থ হবে। হাবিব ওয়াহিদের হাত ধরেই সংগীতজগতে পরিচিতি পান ন্যানসি। তাদের দ্বৈতগানগুলো পেয়েছে ভীষণ জনপ্রিয়তা। এ জুটির গানের মধ্যে রয়েছে তুমি যে আমার ঠিকানা, কী যে হলো আজ, বলে তো দিয়েছি হৃদয়ের কথা, ঝরা পাতা, হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে, পৃথিবীর যতো সুখ, তোমারে দেখিলো, দ্বিধা, এত দিন কোথায় ছিলে, আকাশের ভাঁজে, ভালোবাসা হলো না, তুমি আমার ও ধীরে ধীরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com