সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শ্রমিকবান্ধব বাজেট দিন : মোমিন মেহেদী

  • আপডেট সময় রবিবার, ২ মে, ২০২১, ১১.০০ এএম
  • ৬৭৯ বার পড়া হয়েছে

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, যদি সত্যিকারের সোনার বাংলাদেশ গড়ার ইচ্ছে থাকে নতুন করে দরিদ্র হওয়া আড়াই কোটি শ্রমিককে বাঁচাতে শ্রমিকবান্ধব বাজেট দিন। তা না হলে লোভি-লম্পট-হায়েনামন্ত্রী-এমপিদের কারণে নির্মম হয়ে উঠবে বাংলাদেশের ভবিষ্যৎ। যা আমাদের কারোই কাম্য নয়।

১ মে সন্ধ্যায় শ্রমিকদের মাঝে ইফতার প্রদানকালে উপরোক্ত কথা বলেন। নতুনধারা বাংলাদেশ এনডিবি ও জাতীয় শ্রমিকধারার যৌথ আয়োজনে মহান মে দিবস উপলক্ষে আলোচনা ও ইফতার প্রদান আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী লিলি চক্রবর্তী, জাতীয় শ্রমিকধারার যুগ্ম আহবায়ক সরদার হাবিব প্রমুখ বক্তব্য রাখেন। এসময় নেতৃবৃন্দ বলেন, নির্মম মহামারিতে বিশে^র অন্যান্য দেশ যখন জগনের পাশে তখন নির্মমভাবে বাংলাদেশ সরকার-পুলিশ-প্রশাসন-ব্যবসায়ীরা নির্মমতায় মেতে উঠেছে।

একদিকে ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বৃদ্ধি করছে, অন্যদিকে সরকার কোন প্রণোদনা-সহযোগিতা না দিয়ে লকডাউন নামক কষ্টের মধ্যে জনগনকে ফেলে দিয়েছে। উত্তরণে পদক্ষেপ না নেয়ায় আড়াই কোটি নতুন দরিদ্র মানুষ সৃষ্টি হয়েছে বাংলাদেশে। যে মানুষদের কান্না শোনারও কোন সময় নেই আমাদের উন্নয়নের রোল মডেল বলে গলাবাজী করা রাজনীতিক-মন্ত্রী-এমপিদের। তারউপর আবার বাজেট ঘোষণার প্রস্তুতি নিচ্ছে সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com