সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বার্মার নিপীড়ন জাতিগোষ্ঠী দলগুলিকে একত্রিত করছে বার্মার সামরিক শাসন

  • আপডেট সময় রবিবার, ২ মে, ২০২১, ১০.০০ এএম
  • ৬৩০ বার পড়া হয়েছে

বার্মায় সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণের বিরোধিতা করেছে বার্মার আপামর জনগণ ও বিরোধী দলগুলি; এখন তার সঙ্গে যুক্ত হয়েছে জাতিগোষ্ঠী সংখ্যালঘু বিদ্রোহীরা।

ন্যাশনাল ইউনিয়ন বা KNU,বার্মার সবচাইতে পুরোনো এবং সর্ববৃহৎ জাতিগোষ্ঠী সশস্ত্র গ্রূপের সংগঠন, যাদের কাছে সামরিক সংঘাত নুতন কিছু নয়। প্রায় ৭ দশক ধরে, তারা সশস্ত্র সংঘাতে লিপ্ত রয়েছে। সিঙ্গাপুর ব্রডকাস্টিং সিএনএ’র রিপোর্ট অনুযায়ী, বার্মার সামরিক জান্তা সমগ্র বার্মা জুড়ে এক মাসের যুদ্ধবিরতি ঘোষণা করেছিল।

তবে ‘ফ্রি বার্মা রেইনজার্স’ গ্রূপের পরিচালক, ডেইভ ইউব্যাংক বলেন, সেই প্রতিশ্রুতি সামরিক বাহিনী রাখে নি এবং তাদের হামলা অব্যাহত আছে।

তিনি জানান, “সেনাবাহিনী বলে যুদ্ধবিরতি, তবে এখানে কোনো যুদ্ধবিরতি নেই”।

কারেন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে তাদের নিজস্ব রাজনৈতিক সংগঠন, ‘দি ক্যারেন ন্যাশনাল ইউনিয়ন। কারেনদের রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি, আচার নীতি ও প্রশাসনিক ব্যবস্থা।  ১৯৪৮ সালে বার্মা স্বাধীনতা লাভ করলে, কারেন জাতিগোষ্ঠী দল কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাদের নিজস্ব স্বাধীনতার জন্য সংঘাতে লিপ্ত হয়। সেই থেকেই তারা সংঘাতে লিপ্ত রয়েছে।

তবে বর্তমানে সামরিক সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন, সমগ্র দেশজুড়ে বিক্ষোভের পর এমন ইঙ্গিত পাওয়া যায় যে, সামরিক বাহিনী হয়তোবা, কারেন ও অন্যান্য জাতিগোষ্ঠী বিরোধী দলগুলির সংযুক্ত বিরোধিতার মুখে পরবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com