সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁয় অসহায় কৃষকের জমির ধান কেটে বাড়ি পৌছে দিলো কৃষকলীগ

  • আপডেট সময় শনিবার, ১ মে, ২০২১, ৭.৫৪ পিএম
  • ৪১২ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় ধান কাটা শ্রমিক সংকটে থাকা অসহায় কৃষক শাহীন সরদার এর ১ বিঘা জমির ধান কেটে বাড়ি পৌছে দিয়েছে কৃষকলীগের নেতাকর্মীরা। ১লা মে শনিবার সকালে জেলার সদর উপজেলার দিঘলী বিলে নওগাঁ জেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল ওয়াহাব এর নেতৃত্বে জেলা ও উপজেলা কৃষকলীগের নেতা কর্মীরা জমিতে থাকা পাকা ধান কেটে তা ঐ কৃষকের বাড়ি পৌছে দেন।

ধান কেটে বাড়ি পৌছে দেওয়ায় শ্রমিক সংকটে থাকা কৃষক শাহীন সরদার জেলা কৃষকলীগের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এসময় জেলা কৃষকলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি আজাহার আলী, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, কৃষকলীগের সদস্য নাসিমা বেগম, মনোয়ারা বেগম সহ জেলা উপজেলা ও পৌর কৃষকলীগের নেতাকর্মীরা ধান কাটায় অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com