সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

অধিকার বঞ্চিত মানুষের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়ান-মঞ্জু

  • আপডেট সময় শনিবার, ১ মে, ২০২১, ৭.৩৪ পিএম
  • ৬৮৫ বার পড়া হয়েছে

শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ পরিচালিত শেরে বাংলা পথকলি স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার ও ইফতারি বিতরন অনুষ্ঠানে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, সুবিধা ও অধিকার বঞ্চিত মানুষের পাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।

তিনি বলেন, শেরে বাংলা পথকলি শিক্ষার্থীদের পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারলে, তারা ও এদেশের উন্নয়নের অন্যতম কান্ডারী হতে পারে। রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা না থাকায়, এদেশের লক্ষ লক্ষ সুবিধাবঞ্চিত শিশুরা অন্ধকার জগতে পা রাখছে৷ তারা প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে মাদক গ্রহন করলেও এ যেন দেখার কেউ নেই।এদেশের কিছু কিছু বিত্তশালীরা অনৈতিক কাজে যে অর্থ ব্যয় করে, সে অর্থের কিছু অংশ যদি সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণের জন্য ব্যয় করা হত। তাহলে সমাজ বদলাতে বেশি সময় প্রয়োজন হত না। তিনি সকল বিত্তশালীদেরকে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে আহবান জানান।

৩০ এপ্রিল শুক্রবার বিকালে হাজারীবাগ ঝাউচর বালুর মাঠস্থ শেরে বাংলা পথকলি স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার ও ইফতারি বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল কমিটির সভাপতি আর কে রিপন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অগ্রগামী ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক এম. গোলাম ফারুক মজনু, গনমাধ্যম ব্যক্তিত্ব ইমরান হোসেন, সমাজকর্মী মোঃ কামাল হোসেন, এশিয়ার স্বপ্নপুরি ফাউন্ডেশনের চেয়ারম্যান এ জে আলমগীর, ভিশনারি পজিটিভ বাংলাদেশ এর উপ-পরিচালক মো: সাখাওয়াত হোসেন, অগ্রগামী মিডিয়া ভিশন এর ম্যানেজার মো: রাসেল হোসেন, আলম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com