সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে পৌর মেয়রের সংবাদ সম্মেলন এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান।

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১, ৮.৫৬ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে
মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; ফুলবাড়ী পৌরসভার মেয়র, প্যানেল মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা- কর্মচারীদের নিরাপত্তা এবং পৌরসভার প্যানেল মেয়রের উপর  হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৭ এপ্রিল) বেলা ১১ টায় ফুলবাড়ী পৌরসভা সভাকক্ষে পরিষদের কাউন্সিলরদের নিয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন।
বক্তব্যে তিনি বলেন, গত ২১ এপ্রিল ২০২১ (বুধবার) সকাল ১১ঘটিকায় আমাদের ৪নং ওয়ার্ড কাউন্সিলর (প্যানেল মেয়র-১) মামুনুর রশীদ চৌধুরী তার ওয়ার্ড কার্যালয়ে জমি সংক্রান্ত এক পারিবারিক সালিশে বসেন। উক্ত সালিশে বাদী পশ্চিম গৌড়িপাড়ার মৃত মোবারক আলী শাহ্ এর পুত্র মো. আজিজার রহমান, বিবাদী একই এলাকার মৃত মোজাম্মেল হক শাহ্ এর পুত্র মো. গোলাম মোস্তফা সহ বেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ্ মো. আ. কুদ্দুস, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এছার উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক আলী শাহ্, বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সালিশ চলাকালে একই এলাকার মো. মোফাজ্জল হোসেনের পুত্র মো. সাহেদ ইসলাম ও বিবাদী গোলাম মোস্তফা তার লোকজন নিয়ে সালিশে উপস্থিত হয়ে বাদী, বীরমুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিদের উপর অতর্কিত হামলা চালায়। স্থানীয় সরকারের দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের কাউন্সিলরকে লাঞ্ছিত করা হয়েছে, এমকি প্রাণ নাশের হুমকিও দেয়া হয়েছে। মারধরের শিকার মো. আজিজার রহমান ঐ দিনই  ঘটনায় জড়িত গোলাম মোস্তফা, সাহেদ ইসলামসহ দশ জনের নাম উল্লেখ করে ফুলবাড়ী থানায় একটি মামলা করেন; যার মামলা নং ০৩, তারিখ ২১/০৪/২০২১ ইং।

মামলার পরদিন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ পালন করা হলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি। আমরা এর তীব্র নিন্দা জানাই। এসময় পৌর পরিষদের পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করেন পৌর মেয়র লিটন। দাবিগুলো হল- ১) ঘটনায় অফিসার ইনচার্জ বা ফুলবাড়ী থানা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন গাফিলতি থাকলে তদন্ত সাপেক্ষে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২) দ্রুত আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ৩) পৌর মেয়র, প্যানেল মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর মেয়র মাহমুদ আলম লিটন ও লাঞ্ছিতের শিকার কাউন্সিলর মামুনুর রশীদ চৌধুরী।অন্যান্য কাউস্নিলর এবং পরিষদের কর্মকর্তারাও উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে উক্ত তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com