সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

  • আপডেট সময় সোমবার, ২৬ এপ্রিল, ২০২১, ৯.৫১ পিএম
  • ৩১০ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ গেলো বছর পর পর তিনবার রোপা আউস ধান অতি বৃষ্টিতে নষ্ট হওয়ায় এবার সময়ের একটু আগেই আমন ধানের চাষ করেছেন কৃষকরা। লক্ষ্মীপুরের রামগঞ্জ, রায়পুর, কমল নগর, রামগতি ও চন্দ্রগঞ্জ ঘুরে বোরো আমন ধানের বাম্পার ফলন দেখা গেছে। জেলার বিভিন্ন চরাঞ্চালসহ মেঘনা উপকূলে চলছে ধান কাটার উৎসব। মাড়াই, শুকানো ও সংরক্ষণে কৃষক পরিবারের ব্যস্ততা দেখা গেছে। লক্ষ্মীপুর জেলা মেঘনা উপকূলে হওয়ায় এখানকার মাটি ধান আবাদের জন্য উপযোগী। এ জেলার হাজার হাজার পরিবার প্রত্যক্ষ-পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়ীসূত্রে জানা যায়, চলতি রোপা বোরো আমন মৌসুমে লক্ষ্মীপুরের পাঁচ উপজেলায় ৭২ হাজার ৫৯৭ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অর্জিত হয়েছে ৭৭ হাজার ৮৯০ হেক্টর। এরমধ্যে, লক্ষ্মীপুর সদর উপজেলায় উফশী জাতের ১৯ হাজার ২৩০ হেক্টর, স্থানীয় জাতের ২ হাজার ১০০ হেক্টর, হাইব্রিড ৫০ হেক্টর। রায়পুরে হাইব্রিড এক হাজার হেক্টর, উফশী ৯ হাজার, স্থানীয় ১৫০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এছাড়া রামগঞ্জে ৩ হাজার ৩০০ হেক্টর জমিতে উফশী ধানের আবাদ করে কৃষকরা। কমলনগরে উফশী ২২ হাজার হেক্টর, স্থানীয় জাতের ১ হাজার ৫০০ হেক্টর ও কমলনগরে ১৮ হাজর ২৬০ হেক্টরে উফশী এবং এক হাজার ৩০০ হেক্টর জমিতে স্থানীয় জাতের ধানের আবাদ করা হয়েছে। এ বিষয়ে কলনগরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিক উল্লাহ মুরাদ এ প্রতিবেদককে জানিয়েছেন-‘গত কয়েক বছর ধরে স্থানীয় জাতের ধানের আবাদ কমে উফশী জাতের আবাদ বেড়েছে।’ বেশি ফলন হওয়ায় কৃষকদের হাইব্রিড ও উফশীতে আগ্রহ। এসব ধানে এবার বাম্পার ফলন হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের কৃষক নাসির উদ্দিন, নিজাম হোসেন ও মুক্তার হোসেন এ প্রতিবেদককে জানান, এবার উৎপাদন খরচ বেড়েছে। তবে বাড়ছে না কৃষকদের উৎপাদিত ধানের দাম। এভাবে চলতে থাকলে কৃষিতে আগ্রহ হারাবে কৃষক। চলতি মৌসুমে উৎপাদিত ধানের ন্যায্যমূল্য প্রত্যাশা করছেন তারা। রামগতির কৃষক ছেরাজুল ইসলাম বলেন-‘গত আউশ মৌসুমে একাধিকবার ধান রোপন করেও বৃষ্টিতে নষ্ট হয়ে যায়। এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। তবে কাঙ্খিত দাম না পেলে কৃষকরা লোকসানে পড়বে।’ লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. বেলাল হোসেন এ প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন- ‘ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশে আছেন। প্রয়োজনীয় পরামর্শ নিয়ে আবাদ করায় কৃষকরা কাঙ্খিত ফসল পাচ্ছেন। চলতি মৌসুমে আমন ধান আবাদে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। আশা করছি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। ধানের ন্যায্য দামও পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com