সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দিনাজপুর ফুলবাড়ীতে কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্থদের খাদ্য সামগ্রী বিতরণ।

  • আপডেট সময় রবিবার, ২৫ এপ্রিল, ২০২১, ১০.০৫ পিএম
  • ৭৬২ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি;  দিনাজপুর ফুলবাড়ীতে সোনার বাংলা ফাউন্ডেশন ও টি-এম হেল্থ কেয়ারের যৌথ উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র রজমানে কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্থ ফুলবাড়ীর সকল কিন্ডার গার্টেন স্কুলের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং ফুলবাড়ী মাইক্রো কার ড্রাইভার ৪০০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত(২৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার ভিমলপুরে অবস্থিত গ্রীনল্যান্ড কিন্ডারগার্ডেন স্কুলে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন টি-এম হেল্থ কেয়ার এন্ড ইমদাদ সিতারা খান কিডনি সেন্টারের এর ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ¦ ইঞ্জিনিয়ার মোঃ মোশারফ হোসেন বাবু। এসময় টি-এম হেল্থ কেয়ারের পরিচালক প্রভাষক মোঃ সাদেকুল ইসলাম, টি-এম হেল্থ কেয়ার এর প্রশাসনিক পরিচালক প্রভাষক মোঃ মোকাররম হোসেন বিদ্যুৎ, মোঃ কামরুজ্জামান, ম্যানেজার সোহাগ আলীসহ গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতি একজনের মাঝে পাঁচ কেজি চাল, এক কেজি ছোলা বুট, এক কেজি মশুরের ডাল, দুই কেজি আলু, এক কেজি পিয়াজ, লবন হাফ কেজি, সোয়াবিন তেল হাফ লিটার করে বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com